• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

বাঘাইছড়িতে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2015   Thursday

বাঘাইছড়িতে দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

ঢাকা ক্রীড়া পরিদপ্তর আওতাধীন রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা। বিশেষ অতিথি হিসেবে কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্র সেন চাকমা উপস্থিত ছিলেন। কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ খেলায়  অংশনেয়।

প্রতিযোগিতায় বেস্ট অফ রাউন্ডের খেলায় বালক-বালিকা দ্বৈত গ্রুপ, বালক-বালিকা একক গ্রুপে বিভক্ত করে মোট ৪টি গ্রুপে স্কুল ভিত্তিক দল গঠন করে খেলা অনুষ্ঠিত হয়। এতে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগতায় দ্বৈত বালক গ্রুপে ১৫-১২ পয়েন্টের ব্যবধানে কাচালং উচ্চ বিদ্যালয় চ্যম্পিয়ন ও কাচালং দাখিল মাদ্রাসা রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। দ্বৈত বালিকা গ্রুপে ১৫-০৫ পয়েন্টের ব্যবধানে কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও কাচালং মডেল উচ্চ বিদ্যালয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জণ করে এবং বালক একক গ্রুপে ১৫-১০ পয়েন্টের ব্যাবধানে কাচালং মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বাঘাইছড়ি উচ্চ বিধ্যালয় রানার্স-আপ হওঅর গৌরব অর্জণ করে। বালিকা একক গ্রুপে ১৫-১০ পয়েন্টের ব্যাবধানে কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ওবাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়ে পুরস্কার লাভ করে।

 

প্রতিযোগিতায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ প্রাণেশ চাকমা (বিপি এড), পঞ্চম কর্মকার ও তুষার চাকমা আম্পায়ারেরদায়িত্ব পালন করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ