• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে স্বাধীনতা দিবস প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Mar 2015   Friday

শুক্রবার রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেটিডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতা দিবস প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সামসুল আরেফিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ মোস্তফা জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, শফিকুল ইসলাম মুন্না, সাবেক সহ- সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান, সদর কোতয়ালী থানা ইনচার্চ মনু ইমতিয়াজ সোহেল’সহ সংস্থার অন্যান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


খেলায় শহীদ বীর মুক্তিযোদ্ধা চিংহ্লা মং মারী একাদশ ও শহীদ শুক্কুর একাদশ অংশগ্রহন করে। খেলার প্রথময়ার্ধে দুই দলের মধ্যে কোন খেলোড়ার গোল করতে না পারলেও খেলার দ্বিতীয়ার্ধে মারী একাদশ দলের আক্রমন ভাগের খেলোড়ার ১১নম্বর জার্সি পরিহিত মুন্না আসামের গোলে ১-০ গোলে বিজয়ী হয় শহীদ বীর মুক্তিযোদ্ধা চিংহ্লা মং মারী একাদশ। প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন সোহেল আহম্মদ। সহকারী রেফারি ছিলেন সুমন রায় চৌধুরী ও মোঃ হাসমত।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সামসুল আরেফিন বলেন, যুব সমাজ হচ্ছে দেশের একটি বড় শক্তি, এ জেলার যুব সমাজকে সুস্থ ও মানসম্মত ক্রীড়ার অন্বেষণ ঘটিয়ে এদের মাঝ থেকে জাতীয় দলের খেলোড়ার বের করে আনতে হবে।


তিনি আরও বলেন, রাঙামাটিতে অনেক জাতীয় দলের খেলোয়ার রয়েছে শুনলে ভালো লাগে। এটি এ জেলায় জন্য একটি গর্বের বিষয়। তিনি বলেন, ক্রীড়ার মাধ্যমে এ জেলায় শান্তি-সম্প্রীতি ও সৌহার্দ্য রাখা সম্ভব বলে মন্তব্য করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ