• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

খাগড়াছড়িতে করোনা রোগী বৃদ্ধিতে উদ্বেগ, পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ

ষ্টাফ রিপোটার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2020   Sunday

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে খাগড়াছড়িতে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে রোববার (৬ ডিসেম্বর) এক এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে।

 

এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি’। প্রেস ব্রিফিং বলা হয়, কোভিড-১৯ এর জন্য পুরো পৃথিবী বিপর্যস্ত। দেশে দেশে লকডাউন পরিস্থিতিতে অতি গুরুত্বপূর্ণ ‘নারী ও কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্যসেবা’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। জনস্ হপকিন্স ইউনির্ভাসিটি’র এক গবেষণায় বলা হয়েছে- করোনার কারনে বাংলাদেশে যদি আগামী এক দশকে (২০২০ থেকে ২০৩০) প্রাতিষ্ঠানিক ডেলিভারি ও দক্ষ  সেবাদানকারী দ্বারা প্রসব সেবা ২০% হ্রাস পায় তাহলে প্রসূতি মৃত্যুহার প্রতি লাখে ১৬৫ থেকে ১৯২ তে উত্তীর্ণ হবে। আর যদি ৫০% হ্রাস পায় তাহলে এই হার ২১৫ হবে। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য কেন্দ্রে আসতে হবে, প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে হবে ও অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করতে হবে।

 

এডভোকেসী সভায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনার পাশাপাশি খাগড়াছড়িতে করোনা রোগী বৃদ্ধির বিষয়টি প্রাধান্য পায়।

 

বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, খাগড়াছড়ি এখন পর্যটন শহর। প্রতিদিন হাজার হাজার পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে খাগড়াছড়িতে আসছে। এদিকে পর্যটকরা স্বাস্থ্যবিধি মানছে না। ইতিমধ্যে পর্যটন স্পট, হোটেল-রেঁস্তোরা থেকে খাগড়াছড়িতে করোনা রোগ ছড়িয়ে পড়ছে বলে অনেকে আশংঙ্খা করছেন।

 

আলোচকরা পর্যটন স্পট, হোটেল রেঁস্তোরা, যানবাহনে স্বাস্থ্য বিধি মানতে ও মাস্ক পরিধানে বাধ্য করতে আরো কার্যকর তৎপরতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

 

এদিকে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ পর্যন্ত  খাগড়াছড়ি জেলায় ৭৬০ জন করোনা ভাইরাসের রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছে ৬ জন।

 

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক নিটোল মনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জয়া চাকমা, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ ময় চাকমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ