• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খাগড়াছড়িতে দু‘দিনব্যাপী বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা পর্যালোচনা বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2021   Tuesday

 

 

 

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেছেন, পার্বত্য চট্টগ্রামের অনেক লোক এখনো চরম পুষ্টিহীনতায় ভূগছেন। তাদের জন্য ক্ষুধা নিবারণই যেখানে চ্যালেঞ্জ; সেখানে পুষ্টিকর খাবার তো কল্পনাতীত। তিনি এখানকার মানুষের উপযোগী পুষ্টি কর্ম পরিকল্পনা গ্রহন এবং তা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। খাগড়াছড়িতে দু‘দিনব্যাপী বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা (২০২০-২০২১) পর্যালোচনা বিষয়ক কর্মশালার মঙ্গলবার সমাপনী বক্তৃতায় খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা পুষ্টি কমিটির সভাপতি এসব কথাগুলো বলেছেন।

 

খাগড়াছড়ি জেলা পুষ্টি সমন্বয় কমিটি এবং লিডারশীপ টু এনসিওর এডেকুয়েট নিউট্রিশন (লিন) প্রকল্প এর উদ্যোগে কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) এর উপ-পরিচালক ডা. মো: আকতার ইমাম।

 

খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দু‘দিনের কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা। জাতীয় পুষ্টি পরিস্থিতি ও নীতি সম্পর্কিত ধারণা তুলে ধরেন লিনের প্রজেক্ট পরিচালক জান্নাত নুর।
কর্মশালার প্রথমদিনে বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে বিভাগীয় প্রধানদের কাছ থেকে বার্ষিক পরিকল্পনা ও বাস্তবায়নের গল্প শুনেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। তিনি পরিকল্পনা বাস্তবায়নে গঠনমূলক মতামত দেন। নিজেই গুরুত্বপূর্ণ সেসনটি পরিচালনা করেন।

 

কর্মশালায় কর্মশালার দ্বিতীয়দিনে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ পরিচালক ডা. নুসরাত জাহান বহুখাতভিত্তিক ন্যূনতম পুষ্টি প্যাকেজ পরিচিতি বিষয়ক উপস্থাপনা করেন। কর্মশালায় খাগড়াছড়ির পুষ্টি কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাধাসমূহ ও উত্তরণের উপায় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।

 

কর্মশালায় জেলা সমবায় অধিদপ্তরের উপ-পরিচালক আশীষ দাশ, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ- পরিচালক ডা. সফি উদ্দিন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুমাইয়া নাজনীন। লিনের জেলা টেকনিক্যাল সমন্বয়ক হ্যাপি দেওয়ান ও টেকনিক্যাল কো অর্ডিনেটর ওবায়দুর রশীদ পুরো দু‘দিনের অনুষ্ঠানটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন।


---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

 

 

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ