• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পাহাড়ী শিক্ষার্থীদের বরাদ্দকৃত কোটা যথাযথ অনুসরনের দাবী পিসিপি`র

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2021   Saturday

২০২০-২১ শিক্ষা বর্ষে চুয়েট,কুয়েট ও রুয়েটে সম্মিলিত ভর্তি পরীক্ষার ফলাফলে পাহাড়ী শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত পাহাড়ী কোটা যথাযথ অনুসরণ না করায় উদ্বেগ প্রকাশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাডী় ছাত্র পরিষদ(পিসিপি)।

 

শনিবার পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুনয়ন চাকমা ও সাধারন সম্পাদক  সুনীল ত্রিপুরা সংবাদ মাধমে পাঠানো যুক্ত এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়েছেন।

 

বিবৃতিতে দেশের সংখ্যালঘু জাতিসত্তাসমূহের জন্য বরাদ্ধকৃত কোটা ব্যবস্থার যথাযথ বাস্তবায়ন নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করে বলা হয়, সম্প্রতি চুয়েট, কুয়েট ও রুয়েটের সম্মিলিত ভর্তি পরীক্ষার পাহাড়ি শিক্ষার্থীদের জন্য বরাদ্ধকৃত কোটায় কর্তৃপক্ষ পাহাডী শিক্ষার্থীদের সঙ্গে বাঙালি শিক্ষার্থীদের অন্তর্ভূক্ত করে ফলাফল প্রকাশ করেছে। এর ফলে অনেক পাহাড়ি শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে। 


বিবৃতিতে আরো বলা হয়, বাংলা ভিন্ন অন্যান্য ভাষাভাষী শিক্ষার্থীদের এমনিতে নানান প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে শিক্ষা গ্রহণ করতে হয়। নিজ নিজ মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ না থাকায়, উচ্চ শিক্ষা গ্রহণ ও চাকুরি লাভের ক্ষেত্রে তারা শুরুতেই বাধাপ্রাপ্ত হয়। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য সামান্য যেটুকু কোটা বরাদ্দ  রয়েছে, তাও সঠিকভাবে অনুসরণ করা হয় না। এছাড়া প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য কোনো কোটা ব্যবস্থা না থাকায় অধিকাংশ পাহাড়ী শিক্ষার্থী উচ্চ শিক্ষাগ্রহণ শেষে হতাশায় নিমজ্জিত হয়। অথচ প্রত্যেক দেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে কোটাসহ বিশেষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে তারা মূল স্রোতের সাথে সমানভাবে বিকাশ লাভ করতে পারে।

 

বিবৃতিতে অবিলম্বে এসব বিশ্ববিদ্যালয়ে শুধু মাত্র পাহাডী শিক্ষার্থীদের কোটায় অন্তর্ভূক্ত করে পুনরায় ফলাফল প্রকাশের জোর দাবি জানানো হয়েছে। একই সাথে অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে পাহাড়ী শিক্ষার্থীদের জন্য ৫শতাংশ এবং সমতলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ৫শতাংশ কোটা যথাযথভাবে বাস্তবায়নের জন্য আহ্বান জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ