• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সময়সূচি ভিত্তিক কর্মসূচি ঘোষণা না দিলে মে থেকে কঠোর সংগ্রাম--- সন্তু লারমা

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই: : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Apr 2015   Wednesday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারকে আবারও সময়সূচি ভিত্তিক কর্মসূচি ঘোষনা দাবি জানিয়েছেন। অন্যথায় মে মাস থেকে কঠিন সংগ্রাম শুরু করা হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।

 

তিনি আরও বলেন, গত বছর ২৯ নভেম্বর ঢাকায় আহূত এক সংবাদ সম্মেলনে পার্বত্য চুক্তি বাস্তবায়নের সরকারের কাছে ৩০ এপ্রিলের মধ্যে সময়সূচিভিত্তিক কর্মর্সূচি ঘোষনার জন্য দাবি জানানো হয়েছে। কিন্তু সাড়ে চার মাসেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে সময়সূূচি ভিত্তিক কর্মসূচির ঘোষনার কোন পদক্ষেপ গ্রহন করেনি। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১মে থেকে জনসংহতি সমিতির নেতৃত্বে কঠিন সংগ্রামে যেতে বাধ্য হবে জুম্ম জনগণ। তিনি এ সংগ্রামে যুবসমাজসহ জুম্ম জনগণকে প্রস্তুত থাকার আহবান জানান।

 

বুধবার কাপ্তাইয়ের চিৎমরম বৌদ্ধ মন্দিরের দক্ষিণ-পূর্ব মাঠে অনুষ্ঠিত মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।


কাপ্তাই সাংগ্রাই জল উৎসব উদযাপন কমিটির আহবায়ক ক্যওজমং চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঘন্টা বাজিয়ে জল উৎসবের উদ্বোধন করেন বোমাং সার্কেল চিফের প্রতিনিধি চহ্লা প্রু চৌধুরী জিমি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ সরেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব হ্লাচি মং চৌধুরী। এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান পান্নাসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


দিনব্যাপী সাংগ্রাই জল উৎসবে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। সমবেত হন পাহাড়ি-বাঙালিসহ ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী নির্বিশেষে সব সম্প্রদায়ের নারী-পুরুষ।


জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ সরেন বলেন, আমরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাম কখনও শুনিনি। কিন্তু আজকে সরকার আদিবাসীদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিচয় দিচ্ছে। যা অত্যন্ত অপমানজনক। আমাদের অনেক দুঃখ ও বেদনা আছে। কিন্তু এর মাঝেও জাতীয় কৃষ্টি-সংস্কৃতির উৎসব বা পূজা পার্বন পালনের মাধ্যমে সামনে এগিয়ে যেতে চাই। আমাদের পথ এখনও অনেক দূর। তিনি গন্তব্যে যেতে একসঙ্গে একযোগে এগিয়ে যেতে আহ্বান জানান।


চহ্লা প্রু চৌধুরী জিমি সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, আমরা যদি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হই তাহলে বৃহত্তর জনগোষ্ঠী কারা ? আমরা আগে পরে কে বা কারা এসেছে সেই বিতর্কে নই- পরিচিতির সংজ্ঞায় আমরা আদিবাসী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ