• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রামগড়ে পুলিশ হত্যা চেষ্টায় কর্তব্য অবহেলার দায়ে ওসিসহ ৩জনকে বদলী

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2015   Saturday

খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলায় পুলিশ হত্যা চেষ্টায় কর্তব্য অবহেলার দায়ে ওসিসহ ৩জনকে বদলী করা হয়েছে। অন্যদিকে এ ঘটনায়  গ্রেফতার হওয়া দুই আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ।

 

জানা যায়, গত ৫এপ্রিল রোববার রাতে সাড়ে ১১টার দিকে বাজার এলাকায় অন্ধকারে বসে আড্ডারত কতিপয় যুবককে চার্জ করাকে কেন্দ্র করে থানার উপ-পরিদর্শক(এসআই) অলি উলাহ’র নেতৃত্বে পুলিশের একটি টহলদলের গাড়ি আটকিয়ে তাদের উপর হামলা চালানো হয় । ঐ যুবকরা পুলিশের উপ-পরিদর্শক অলি উলাহকে মারধর করে। এক পর্যায়ে তারা পুলিশ কর্মকর্তার গায়ে পেট্রোল ছিটিয়ে দিয়াশলাই জেলে আগুন লাগানোর চেষ্টা করে । এ ঘটনায় ৬এপ্রিল রমাগড় উপজেলা ছাত্রলীগের সদস্য সচিব আনোয়ার জাহিদ ছোটন(২২)সহ ৭যুবলীগ কর্মীর নাম উল্লেখ করে এবং ১৫-২০জন অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন পুলিশ কর্মকর্তা অলিউল্লাহ । এ মামলায় ছাত্রলীগের সদস্য সচিব আনোয়ার জাহিদ ছোটন, যুবলীগ কর্মী মিলন ওরফে মুরগী মিলন, জিয়াউর রহমান বাবু, জালাল উদ্দিন ও অকিজ ট্যোবাকোর কর্মচারি মইন উদ্দিন শিপনকে গ্রেফতার করা হয় ।

 

রামগড় মামলার তদন্তকারী কর্মকর্তা থানার অফিসার ইনচার্জ জোবায়েরুল হক জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মিলন ওরফে মুরগি মিলন ও জিয়াউর রহমান বাবু আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

 

এদিকে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তা অলি উলাহর উপর হামলা ও গায়ে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেয়াসহ কর্তব্য অবহেলার দায়ে রামগড় থানার অফিসার ইনচার্জ জোবায়েরুল হককে খাগড়াছড়ি কোর্টে এবং থানার সেকেন্ড অফিসার উ-পরিদর্শক অকতার হোসেনকে খাগড়াছড়ি সদর থানা ও উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমকে মহালছড়ি থানায় বদলী করা হয়েছে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ