• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

দুদকের মামলায় বন সংরক্ষনসহ দুই কর্মকর্তাকে রাঙামাটি জেল হাজতে প্রেরন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2015   Sunday

দুর্নীতি দমন কমিশনের(দুদক) দায়ের করা একটি মামলায় রাঙামাটি জেলা দায়রা জর্জ আদালত বনবিভাগের প্রধান কার্যালয়ের বন সংরক্ষক (প্রশাসন ও অর্থ) রিজাউল করিম শিকদার এবং রাঙামাটির অশ্রেনীভুক্ত বনাঞ্চলের সহকারী বন সংরক্ষক মোঃ সাইফুল ইসলামকে জেলা কারাগারে প্রেরন করেছেন।

 

রোববার বন বিভাগের এই দুই কর্মকর্তা রাঙামাটি জেলা দায়রা জর্জ আদালতে আত্ন-সমর্পন পূর্বক জামিনের আবেদন করলে আদালত তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন।


মামলার বিবরনে জানা যায়, এ দুই বন কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে প্রতারনা ও জালিয়াতির মাধ্যমে ভূয়া রেকর্ডপত্র সৃজন পূর্বক রাঙামাটির সরকারী সংরক্ষিত বনাঞ্চল থেকে ৯৯ হাজার ২০০ শত ঘনফুট সেগুন কাঠ কর্তন করে ১৪ লক্ষ ৮৮ হাজার টাকা আত্নসাতের অপরাধে জেলে প্রেরনকৃত দুই বন কর্মকর্তা সহ ৪ জন কর্মকর্তার বিরুদ্ধে দর্নিতী দমন কমিশন , জেলা কার্যালয় , চট্টগ্রাম -২ এর উপ-সহকারী পরিচালক ২০০৬ সালের ১৫ সেপ্টেম্বর বাদী হয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানায় অভিযোগ করলে ১৬ সেপ্টেম্বর ২০০৬ সালে কোতয়ালী থানায় দন্ড বিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ এবং ১৯৪৭ সনের ২ নং দুর্নিতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা নং ৭ মুলে এই মামলা সৃজিত হয়।


মামলার বিবরণীতে আরও উল্লেখ করা হয় যে এই দুই বন কর্মকর্তা তৎসময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষকের দায়িত্ব থাকা কালীন সময় রাঙামাটি জেলাধীন ১১৪ নং বালূখালী মৌজার হোল্ডিং নং -৪৫ এর ৬ একর জোত ভুমির বিপরীতে ভুয়া কাগজ পত্র দেখিয়ে জোত পারমিটের মাধ্যমে সরকারী বনাঞ্চল থেকে এই কাঠ কর্তন পূর্বক পাচার করে।

 

এতে আরও বলা হয় দুদকের সমন্বিত কার্যালয় এর উপ-সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন ২০১৫ সালের ২৬ জানুয়ারি মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে উল্লেখিত দুই কর্মকর্তাকে অভিযুক্ত করা হলেও মামলার অপর দুই আসামীর মধ্যে ১ জনের মৃত্যু হওয়ায় এবং অপর জনের বিরুদ্ধে অপরাধ প্রমানিত না ওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি প্রদানের সুপারিশ করা হয়।

 

এদিকে রোববার দুপুরের দিকে বন বিভাগের এই দুই কর্মকর্তা রাঙামাটি জেলা দায়রা জর্জ আদালতে দুদকের দায়েরকৃত মামলায় রাঙ্গামাটি জেলা ও দায়রা জর্জ আদালতে আত্ন-সমর্পন পূর্বক জামিনের আবেদন জানান। এতে জেলা ও দায়রা জর্জ আদালতের বিজ্ঞ জর্জ শামস উল আরেফিন তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।


--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ