• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের শ্রদ্ধা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2022   Sunday

শনিবার (২৩জুলাই) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার পরিদর্শন ও পরে সমাধি সৌধে পুষ্প স্তবক অর্পন করেন।এরপর তিনি সহকর্মীদের সাথে নিয়ে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন। এসময় তার সাথে ছিলেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাবেক কমিটির নেতাকর্মীরা। পরে তিনি সহকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু কমপ্লেক্স’র অভ্যন্তরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাঠাগার পরিদর্শন করেন।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যেমন এনে দিয়েছিলেন, তেমনি স্বাধীনতার পর পার্বত্য জনগণের জীবন মান উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছিলেন। আজকে বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু পার্বত্যবাসীর উন্নয়নের জন্য তার স্বপ্নের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ের প্রতিটি পল্লীতে জনগণের জীবনমান উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ের তৎকালীন অস্থিতিশীল পরিবেশকে শান্ত করার জন্য মহান উদ্যোগ নিয়েছিলেন। তারই ফলস্বরুপ বর্তমানে পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলছে।

 

তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর ও তার পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ