• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

জেএসএস নেতাকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2023   Tuesday

এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) লক্ষীছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক নিলবর্ণ চাকমা (৫৮)কে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার  বিক্ষোভ-সমাবেশ  করা হয়েছে।
 
চেঙ্গী স্কয়ারে জেএসএস এর খাগড়ছড়ি জেলা শাখার উদ্যোগে সমাবেশে পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) নেতা জগদীশ চাকমার সঞ্চালনায় অন্যান্যর মধ্যে  বক্তব্যে রাখেন  জেএসএস সদর থানা শাখার সভাপতি যোকি চাকমা, জেলা পিসিপির সভাপতি সুভাষ চাকমা, মহিলা নেত্রী ববিতা চাকমা, রাঙামাটি জেলা কমিটির নেতা বিপুলেশ্বর চাকমা প্রমুখ।  এর আগে একটি বিক্ষোভ-মিছিলটি মহাজন পাড়ারস্থ সুর্য শিখা ক্লাব থেকে শুরু  হয়ে চেঙ্গী স্কয়ারে গিয়ে শেষ হয়। 
 
বক্তারা বলেন, সোমবার রাত ৯টার দিকে লক্ষীছড়ি উপজেলা হাসপাতাল সংলগ্ন বেলছড়ির নিজ বাড়িতে  ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিস ফ্রন্টের(ইউপিডিএফ)  মূল দল কর্তৃক জেএসএসের লক্ষীছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক নিলবর্ণ চাকমাকে গুলি করে হত্যা চেষ্টার করে।
 
বক্তারা আরো বলেন,, ঘটনাটি যারাই ঘটিয়েছে তারা দেশ ও জাতির শত্রু। শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য হত্যার উদ্দেশ্য এ নেক্কার জনক ঘটনা ঘটানো হয়েছে। বক্তারা দ্রুত সময়ের মধ্য ইউপিডিএফের অস্ত্রধারীদেরকে নির্মূল ঘোষনা করে তাদের সকল কার্যক্রম অবৈধ ও অবাঞ্চিত ঘোষনার দাবী জানানোর পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে ঘটাতে না পারে সেজন্য জন্য প্রশাসনের নজরদারি বাড়ানোর  জোর দাবী  জানান।
--প্রেস বিজ্ঞপ্তি। 

ads
ads
আর্কাইভ