• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বাঘাইছড়িতে সেনা বাহিনী ও ইউপিডিএফের বন্দুক যুদ্ধে নিহত ১ঃ এসএমজি ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার/বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2015   Thursday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং-এ এগুচ্ছে ছড়ি এলাকায় বৃহস্পতিবার দুপুরে সেনা বাহিনী ও ইউনাইটেড পিপলসডেমেক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) সাথে বন্দুক যুদ্ধে ইউপিডিএফের স্থানীয় গ্রুপ কমান্ডার রনেশ চাকমা ওরফে সুপ্রিম নামের একজন নিহত হয়েছে। এ সময় সেনা বাহিনী ঘটনাস্থল থেকে একটি এসএমজি, ৪০ রাউন্ড গুলি, ১টি ওয়াকিটুকি ও দুটি মোবাইল সেট উদ্ধার করেছে।


পুলিশ ও স্থানীয়রা জানায়,বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং-এ এগুচ্ছে ছড়ি এলাকায় সেনা বাহিনী ও পুলিশের একটি যৌথ নিয়মিত টহল দলের সামনে পড়ে গেলে প্রথমে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা গুলিবর্ষন করলে সেনা বাহিনীও পাল্টা গুলি চালায়। এতে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে এক ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধের ঘটনা  ঘটে এবং প্রায় সাড়ে তিনশ থেকে চারশ রাউন্ড গুলি বিনিময় হয়। পরে ইউপিডিএফের সদস্যরা বন্দুক যুদ্ধে ঠিকতে না পেরে পালিয়ে যায়। পরে এলাকায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সেনা পোশাকে পরিহিত ই্উপিডিএফের গ্রুপ কমান্ডার রনেশ চাকমা ওরফে সুপ্রিমের লাশ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে অত্যাধুনিক একটি এসএমজি, ৪০ রাউন্ড তাজাগুলি, ১টি ওয়াকিটুকি ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রনেশের মাথায়, হাতে, বুকে ও পায়ে গুলির চিহৃ রয়েছে। তার বাড়ী সাজেক ইউনিয়নের গুলগ মাছড়া গ্রামে। এ ঘটনায় সাজেক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১।


অপর একটি সুত্র জানিয়েছে, এ ঘটনায় ইউপিডিএফের দুই থেকে ৩ জন আহত হয়েছে। তবে তাদের নাম জানা না গেলে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে সূত্রটি জানিয়েছে।


সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিয়মিত সেনা ও পুলিশের যৌথ টহর দলের সামনে পড়ে গেলে ইউপিডিএফের সদস্যরা টহল দলের উপর গুলি বর্ষন করলে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের লাশ, ১টি এসমএজি ও ৪০ রাউন্ড গুলি এবং ১টি ওয়াকিটুকি ও দুটি মোবাইল সেট উদ্ধার উদ্ধার করা হয়েছে। বর্তমানে যৌথ বাহিনীর টহল সেখানে অবস্থান করছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।


ইউপিডিএফের বিবৃতিঃ
বৃহস্পতিবার ইউপিডিএফ প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় সাজেকে নিরাপত্তা বাহিনীর সাথে ইউপিডিএফের গুলি বিনিময়ের ঘটনায় একজন ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে তা সত্য নয় এবং এ ধরনের কোনো ঘটনার সাথে ইউপিডিএফের ন্যুনতমও সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন।

 

বিবৃতিতে আরও বলা হয়, ইউপিডিএফ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। গঠনলগ্ন থেকে গণতান্ত্রিকভাবেই ইউপিডিএফ তার কার্যক্রম পরিচালনা করে আসছে। কাজেই, নিরাপত্তা বাহিনীর সাথে গুলি বিনিময়ের কোন প্রশ্নই আসে না। গুলি বিনিময়ের সাথে ইউপিডিএফকে জড়ানোর উদ্দেশ্য হচ্ছে ইউপিডিএফের গণতান্ত্রিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার একটি সুগভীর চক্রান্ত।

 

বিবৃতিতে সত্যিকার অর্থে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে, নাকি পরিকল্পিতভাবে কাউকে হত্যা করা হয়েছে তা খটিয়ে দেখা দরকার বলে মন্তব্য করা হয়েছে। বিবৃতিতে ইউপিডিএফের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্যও সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ