• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটির মানিকছড়িতে বাস উল্টে গিয়ে নিহত ২, আহত ১৪

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2015   Thursday

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের শহরের মানিকছড়ির সাপছড়ি এলাকায় বৃহস্পতিবার সকালে একটি বাস উল্টে গিয়ে ২ নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছে।

 

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে একদল ক্ষুদ্র ব্যবসায়ী ভাড়া করা একটি বাসযোগে রাঙামাটি শহর থেকে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজারের সাপ্তাহিক হাটে যাচ্ছিল। এ সময় বাসটি মানিকছড়িস্থ সাপছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকার সামান্য ঢালু স্থানে পৌছঁলে চালক নিয়ন্ত্রন হারালে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মামুন(৩৫) নামে একজন মারা যায় এবং রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়ার পথে আলাউদ্দীন (১৮) নামে আরও একজন মারা যায়। এসময় ১৪ জন আহত হ। আহতরা হলেন, লোকমান হোসেন (৪০), রুনু শীল (৩৫), মুনমুন বড়ুয়া (৫৬),ওয়াসিম (৫৭, শম্ভু(৫৫), মোঃ জসিম(২৬), মোঃ ইদ্রিস (৩২), খোরশেদ আলম(৪৭),কাঞ্চন (২৯), বাবু শীল (৩১), গোলাম ফারুক(৫৮) দীপক বৈদ্য (৫৯),আবদুল হামিদ (৪৭) ও নূরুল কবির(২০)।

 

খবর পেয়ে রাঙামাটি সেনাবাহিনী-পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হতাহতদের উদ্ধার করে। আহত সবাইকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃষ্টির কারণে সড়কে কাদা মাটি জমে থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা। 

 

এদিকে, ঘটনার পর পরই আহতদের দেখতে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও জেলা প্রশাসক সামসুল আরেফিনসহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তারা হাসপাতালে যান। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত মামুনের লাশ নিজবাড়ি দেবিদ্বার কুমিল্লা নিয়ে যাওয়ার জন্য নগদ ২০হাজার টাকা এবং অপর নিহত আলা উদ্দিন নিজবাড়ি রিজার্ভ বাজার দাফন সম্পন্ন করার জন্য ৫হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।  

 

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মানিকছড়ি এলাকায় বাস উল্টে গিয়ে ২ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ