• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

ধর্ষনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থ জরিমানা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2024   Monday

রাঙামাটিতে এক কিশোরী ধর্ষনের দায়ে মোঃ ইব্রাহীম(৪৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অতিরিক্ত এক লাখ টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। সোমবার রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এ,ই,এম, ইসমাইল হোসেন এ রায় দেন।


মামলার রায়ের বিবরণে জানা যায়, গেল ১৫জুন ২০১১সালে রাঙামাটির লংগদু উপজেলার বড় উল্টাছড়ি এলাকায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী কলা বাগানে নিয়ে ধর্ষন করে আটারক ছড়া ইউনিয়নের উত্তর ইয়ারিংছড়ির মোঃ ইব্রাহীম (ধর্মান্তরিত হওয়ার পূর্বে নাম ছিল কাঞ্চন কুমার বিশ্বাস, পিতা সন্তোষ কুমার বিশ্বাস, বারান্দিপাড়া, যশোর)। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে ধর্ষক ইব্রাহামীকে ধরে পুলিশের হাতে সোর্পদ করে। দীর্ঘ দিন ধরে চলা মামলায় সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা, ভিকটিমসহ অন্যান্য সাক্ষীদের আসামির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য সাক্ষ্য প্রমাণ পান আদালত। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই,ই,এম,ইসমাইল হোসেন এ মামলার চুড়ান্ত রায় দেন। এতে আসামি মোঃ ইব্রাহীমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং অতিরিক্ত এক লক্ষ টাকা জরিমানা করেন। রায়ে আসামিকে আগামী ৯০ দিনের মধ্যে উক্ত জরিমানার অর্থ বিধিমোতাবেক জমা নির্দেশ ও জরিমানার অর্থ এ মামলার ভিকটিম ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত হবেন। পাশাপাশি আসামি নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হলে আসামির মালিকানাধীন স্থাবরবা অস্থাবর বা উভয় সম্পত্তির ক্রোক ও নিলামে বিক্রয় করে বিক্রয়লদ্ধ অর্থ এ ট্রাইব্যুনালে জমা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসককে।


আসামী পক্ষের আইনজীবি কাজী মইনুল ইসলাম জানান, এ রায়ের প্রতি আমরা সংক্ষুদ্ধ। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করবো। আশাকরি ন্যায়বিচার পাবো ও আসামী খালাস পাবে।


রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম অভি জানান, এ রায়ে তারা সন্তুষ্ট। এ রায়ের মাধমে সমাজ থেকে অপরাধ প্রবণতা রোধ হবে এবং ভবিষ্যতে এ ধরনের জঘন্য ঘটনা ঘটানোর কেউ আর সাহস পাবে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ