• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রামগড় সীমান্তে রুপিসহ বাংলাদেশী নাগরিক আটক

কাজী জসিম উদ্দিন,রামগড় : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2024   Sunday

খাগড়াছড়ির রামগড় সীমান্ত থেকে ভারতীয় রুপিসহ কাজল বরণ দাস গুপ্ত (৬৪) নামের এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

রোববার দুপুরের দিকে রামগড় উপজেলার মন্দিরঘাট সেগুন বাগান  থেকে তাকে আটক করে  ৪৩ বিজিবি ব্যাটালিয়নের কাঁশিবাড়ি বিওপি ক্যাম্প । আটক ব্যক্তি চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ সুলতান পুর ছিটিয়াপাড়া গ্রামের রায় মোহন দাস গুপ্তের ছেলে।

 

বিজিবি সূত্রে জানা যায়, রামগড় থানার মন্দিরঘাট সেগুন বাগান এলাকার নোম্যানসল্যান্ডের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন কাজল বরণ দাস গুপ্ত। এসময় তাকে সন্দেহ দেখা দিলে তার শরীর তল্লাশি করা হয়। এতে তার কাছ থেকে নগদ ১০ হাজার ৬৫০ ভারতীয় রুপি, একটি মোবাইল ফোন, বাংলাদেশী টাকা এবং ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ও কাগজপত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তি গেল ৩০ জানুয়ারি  ভারতের এক আত্মীয়ের বাড়িতে অবৈধভাবে বেড়াতে গিয়েছিলেন।

 

রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ মো: ইমাম হোসেন জানান, সীমান্তের নোম্যানসল্যান্ডের কাছ থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় রুপিসহ কাজল বরণ দাশ গুপ্তকে আটক করে বিজিবি। পরে মামলা দিয়ে তাকে রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে।

--হিলডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ