• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রামগড়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কাজী জসিম উদ্দিন, রামগড় : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2024   Wednesday

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বুধবার খাগড়াছড়ির রামগড়ে  যথাযথ মর্যাদায় নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
 
দিবসটি পালনের লক্ষ্যে রাত ১২টা এক মিনিটে রামগড় কেন্দ্রীয় শহীদ মিনারে- উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রামগড় পৌরসভা, রামগড় থানা, সামাজিক, রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিক গণ উপস্থিত থেকে উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন ও শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করেন।
 
উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউএনও মমতা আফরিন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ দাস, পৌর মেয়র রফিকুল আলম কামাল, অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশসহ বিভিন্ন দপ্তরের সরকারী ও বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
দিবসের প্রথম প্রহরে সরকারি-বেসরকারিসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উক্তোলন ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগীতা, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত, প্রার্থনার মধ্যেদিয়ে দিবসটি পালিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ