• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাপ্তাইয়ে ছাত্রীকে হত্যার দায়ে শিক্ষককে মৃত্যুদন্ডের আদেশ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jun 2024   Thursday

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের পুর্ব কোদালা এলাকায় তৃতীয় শ্রেনী ছাত্রীকে ধর্ষনের চেষ্টা ও হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় অংবাচিং মারমা ওরফে বামংকে অর্থদন্ডসহ মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালত। একই সাথে আদালত আসামীর মৃত্যু না হওয়া পর্ষন্ত তাকে ফাঁসির দঁড়িতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দেন। বৃহস্পতিবার রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিচারক এ,ই,এম ইসমাইল হোসেন এ আদেশ দেন।

আদালতে রায়ে বলা হয়, ২০১৯ সালের ২ ফেব্রুয়ারী কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের পুর্ব কোদালা এলাকায় তৃতীয় শ্রেনীর ছাত্রী মিতালী মারমা বদ্দ পাড়ায় তার মামার বাসায় প্রাইভেট পড়তে যায়। এ সময় আসামী প্রাইভেট শিক্ষক অংবাচিং মারমা ওরফে বামং বাকী শিক্ষাথীদের ছুটি দিয়ে ভিক্টিমকে আরো পড়ানোর আজুহাতে রেখে দেয়। এক পর্যায়ে একা পেয়ে আসামী ধর্ষন করতে চাইলে ভিক্টিম কান্নাকাটি ও চিৎকার করে। এতে আসামী ক্ষিপ্ত হয়ে ভিক্টিমের মুখ চেপে ধরে ও এক পর্যায়ে ভিক্টিমকে গলায় সূতালি ও কাপড়ের ব্যাগের ফিতা দিয়ে প্যাচিয়ে ফাস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এর লাশ লাশ বস্তায় ভরে ঘরের মাচাং এর উপর তুলে রাখে। এতে ভিক্টিম বিকালে বাসায় না যাওয়ায় তার বাবামা ও প্রতিবেশীরা খুঁজতে থাকে। পরে আসামীর কাছে গিয়ে ভিক্টিমের খোজ জানতে গেলে আচরণের সন্দেহ হওয়ায় তার ওপর নজর রাখে। পরে আসামী রাতের বেলায় বস্তায়বন্দি লাশ নিয়ে বের হলে হাতেনাতে ধরা পড়ে পাড়াবাসীর কাছে। এতে বস্তা খুলে ভিক্টিম মিতালী মারমার লাশ দেখতে পায়। এতে পাড়াবাসী ক্ষুদ্ধ হয়ে গণ পিটুনি দেয় ও পুলিশকে খবর দিলে আসামী বামংকে আটক করে থানায় নিয়ে যায়। পরে কাপ্তাই থানায় ভিক্টিমের বাবা সাথুই অং মারমা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষনের চেষ্টা, হত্যা ও লাশ গুমের চেষ্টায় মামলা দায়ের করেন। দীর্ঘ ছয় বছর মামলা চলার পর বৃহস্পতিবার চাঞ্চল্যকর এ মামলার চুড়ান্ত রায় দেন রাঙামাটি জেলা দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক এ,ই,এম ইসমাইল হোসেন। এসময় বাদী-বিবাদীর উপস্থিতিতে রায় পড়ে শুনান বিচারক। রায়ে বিচারক যাবতীয় সাক্ষ্য প্রমানাদি সাপেক্ষে আদালতের বিচারক নারী ও শিশু নির্যাতন দমন আইনের আসামী বামংকে দশ বছরের সশ্রম কারাদন্ড এবং পঞ্চাশ হাজার টাকা ও পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারার অপরাধে দায়ে মত্যুদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা ধার্য্য করেন। একই সাথে আসামি মৃত্যু না হওয়া পর্ষন্ত তাকে ফাঁিসর দড়িতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দেন বিচারক। তবে আসামী নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০ এর ২৮ ধারা অনুযায়ী এ দন্ডাদেশ ও সাজার বিরুদ্ধে উচ্চতর আদালতে ৬০ দিনের মধ্য আপীল দায়ের সুযোগ পাবেন বলে আদেশে জানানো হয়। এছাড়া আসামীকে ৬০ দিনের মধ্যে ধার্য্যকৃত জরিমানার অর্থ ভিক্টিমের বাবামাকে ক্ষতিপুরণ দেওয়ারও আদেশ দেওয়া হয়।

ভিক্টিমের বাবা সাথুই অং মারমা তার মেয়ের হত্যাকারীকে আদালত যে ফাঁসির আদেশের রায় দিয়েছে তিনি খুশি হয়েছেন জানিয়ে আদালতের দেওয়া ফাঁসির রায় দ্রæত কার্যকরের দাবী জানিয়েছেন।

আসামী পক্ষের আসামী আইনজীবি মামুনুর রশীদ মামুন বলেন, আসামী ও তার পরিবারের সাথে আলাপ-আলোচনা করে উচ্চতর আদালতে আপীল করা হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবি মোঃ সাইফুল ইসলাম অভি এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের ফলে রাষ্ট্র ও সমাজ থেকে নারী ও শিশু ধর্ষনের মতো জঘন্য অপরাধ রোধ হবে। পাশাপাশি ভবিষ্যতে সমাজে আর কোন ব্যক্তি এ ধরনের জঘন্য অপরাধ করা আর সাহস পাবে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ