• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়িতে পিবিএম’র সংবর্ধনা সভায় কংজরী চৌধুরী
পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী-বাঙ্গালীদের মধ্যে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 May 2015   Monday

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সকল ধর্মের জাতিগোষ্ঠীর মধ্যে সহাবস্থান ও ভ্রাতৃত্ববোধ গড়তে বদ্ধ পরিকর। তার অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী-বাঙ্গালীদের মধ্যে শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এজন্য সকল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বৃহত্তর স্বপ্ন ও দূরদর্শী চিন্তায় এগোতে হবে।

 

পার্বত্য বৌদ্ধ মিশন (পিবিএম) কর্তৃক কমলছড়িস্থ নিজস্ব ক্যাম্পাসে পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

 

সোমবার পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পিবিএম কমলছড়ি ইউনিয়নস্থ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

পার্বত্য বৌদ্ধ মিশন সভাপতি ভদন্ত সুমনালংকার মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কংজরী চৌধুরী পার্বত্য বৌদ্ধ মিশনের নানামুখী জনহিতকর কর্ম উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক পদক্ষেপের প্রশংসা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চাকমা, খগেশ্বর ত্রিপুরা এবং শতরূপা চাকমা উপস্থিত ছিলেন।

 

এসময় তিনি পিবিএম পরিচালিত ডিপ্লোমা মেডিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সুবিধার্থে খাগড়াছড়ি সদর হাসপাতালে ব্যবহারিক ক্লাশের ব্যবস্থা এবং ইনস্টিউটের মান্নোয়নের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ফান্ড থেকে ১০ মেট্টিক টন খাদ্যশস্য বরাদ্দ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ