• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

নেপালে ভুমিকম্পের নিহতের স্মরনে ও আহতদের সুখ ও শান্তি কামনায় খাগড়াছড়িতে প্রার্থনা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2015   Tuesday

নেপালে ভয়াবহ শক্তিশালী ভুমিকম্পের নিহতের স্মরণে ও আহতের সুখ-শান্তি কামনা করে মঙ্গলবার খাগড়ছড়িতে বৌদ্ধ  ধর্মালম্বীরা প্রার্থনার আয়োজন করে।

 

ঐতিহ্যবাহী বড় য়ংড বৌদ্ধ বিহারের বৌদ্ধ প্রাঙ্গনে বৌদ্ধ নর-নারীরা ”আমহং ঠং ভং সাবোং-সাংখেইং”, পিন্ড দান, পুষ্প পূজা, বাতি প্রজ্বলন’ করে প্রার্থনা করা হয়। এর পর সমবেত দায়িক-দায়িকারা সকলেই পঞ্চশীল গ্রহন করেন। জেলার মং সার্কেল রাজ পাড়া, পান খাইয়া পাড়া, গোলাবাড়ী রাজ্যমনি পাড়া, কালাডেবা, দক্ষিণ গোলাবাড়ি, অর্পনা চৌধুরী পাড়া, আপার পেড়াছড়া, ধর্মঘর,গঞ্জপাড়া, সাত ভাইয়া পাড়াসহ বিভিন্ন এলাকার সাধারন ব্যক্তিরা অংশ গ্রহন করেন ।

 

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা প্রাক্তন মহিলা ভাইস-চেয়ারম্যান বাশঁরী মারমার নেতৃত্বে প্রার্থনায় নেপাল ভুমিকম্পের ব্যাপক ক্ষতিগ্রস্থ সকল বৌদ্ধ সম্প্রদায়ের পাশে দাড়াঁনো আহবান জানান । মানবিক বিবেচনায় একে-অপরকে সহানুভূতি ও আর্থিক সহায়তার হাত বাড়ানোর জন্যও অনুরোধ করেন ।

 

 

খাগড়াছড়ি গোলবাড়ি মহিলা সমিতি’র সভানেত্রী চামেলী মারমা (মিস্যাংপ্র“) জানান, পাহাড়ী অঞ্চল নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে তাতে অসংখ্য মানুষ হতাহত হয়। পাশাপাশি লাখ লাখ নেপালির ঘর-বাড়ি ও আশ্রয় স্থান হারান । আজো তারা খোলা আকাশে নিচে চরম দুঃখ-দুর্দশায় দিন কাটাচ্ছে । নেপালের ক্ষতিগ্রস্থ জনগন যাতে এ শোককে শক্তিতে এবং ক্ষতি সামলে উঠতে পারে আমরা এই পবিত্র মন্দিরের সমাবেত প্রার্থনার আয়োজন করেছি।

 

উল্লেখ্য, গত ২৫এপ্রিল নেপালে ভয়াবহ ভুমিকস্পে ৭ হাজারের অধিক  নিহত ও  হাজার হাজার মানুষ আহত হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ