• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

দীঘিনালায় শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরের ৬৩ তম জন্ম বার্ষিকী পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2015   Sunday

রোববার খাগড়াছড়ির দীঘিনালা বনবিহারে প্রয়াত সাধনানন্দ মহাস্থবির বনভান্তের প্রধান শিষ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাধক শ্রীমৎ নন্দপাল মহাস্থবির ওরফে নন্দপাল ভন্তের ৬৩তম জন্ম দিন পালিত  হয়েছে।

 

নন্দপাল ভন্তের ৬৩তম জন্ম দিন উপলক্ষে নন্দপাল ভন্তেকে নিয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ভোর পাঁচটায় বন বিহার প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে কেক কেটে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জন্মদিনের এ অনুষ্ঠানে ধর্মপ্রাণ হাজারো নারী-পুরুষ যোগ দেন।

 

নন্দপাল মহাস্থবির বনভান্তের ৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে আরও ছিল, মঙ্গলাচরণ পাঠ, ভিক্ষু সংঘের প্রাতঃরাশ বুদ্ধ পূজা, সীবলি পুজা, উপগুপ্ত মহাথেরো পূজাসহ সংঘদান, অষ্ট পরিষ্কার দান, ধর্মদেশনা, হাজার প্রদীপ প্রজ্জলন। এসময় ধর্মসভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিষেশ অতিথি ছিলেন, দীঘিনালা জোন অধিনায়ক লে.কর্ণেল মো. মহসিন রেজা পিএসসি, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, নারী ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমূখ।

 

জানা গেছে, শ্রীমৎ নন্দপাল মহাস্থবির ১৯৫২ সালের ১০ মে রাঙামাটি সদর উপজেলার বালুখালী নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালের ১৪ নভেম্বর পরমপূজ্য সাধনানন্দ মহাস্থবির বনভান্তের নিকট “তিনটিলা বনবিহারে প্রব্রজ্যা গ্রহণ করেন। তিনি ত্রিপিটক শাস্ত্রে অধ্যায়নের জন্য ১৯৭২ সালের এপ্রিল মাসে মিয়ানমারের আরাকান প্রদেশে যান। সেখানে দুই মাস উপসম্পদা গ্রহণের পর বনভান্তের কাছে ফিরে এসে রাঙামাটির রাজবন বিহারে অবস্থান করেন।

 

তিনি ১৯৮৩ বনভান্তের নির্দেশে রাঙামাটির বন্ধুকভাঙ্গা  ইউনিয়নের যমচুগ নামক পাহাড়ে ১৭ বছর ধরে ধ্যান-সাধনা করেছেন। ১৯৯৯ সালে দীঘিনালাবাসী এবং তৎকালীন পার্বত্যমন্ত্রী কল্পরঞ্জন চাকমার  উদ্যোগে দীঘিনালা বনবিহারে  তাকে নিয়ে আসেন। তিনি ভারতের বিহার প্রদেশের বুদ্ধগয়া, ত্রিপুরা, অরুণাচল ও মিজোরামসহ উত্তর-পূর্ব ভারতে বুদ্ধের অমূল্য বাণী প্রচার করে যাচ্ছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ