• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বুদ্ধপূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2015   Friday

শুক্রবার রাঙামাটিতে  বুদ্ধপূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

আসামবস্থিস্থ বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার প্রাঙ্গনে বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের উপদেষ্টা ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব ড. প্রণব কুমার বড়ুয়া।

 

রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি সুকুমার বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশের সাবেক ডিআইজি পি.আর  বড়ুয়া, সরকারের রেজিস্টার্ড অতিরিক্ত মহা পরিচালক প্রভাষ রঞ্জন বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রধান অধ্যাপক অর্থদর্শী বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার  সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া।

 

আলোচনাসভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় অতিথিদের স্মারক ক্রেস্ট তুলে দেন রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। এর আগে সকাল থেকে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে শিশুদের চিত্রাঙ্কন ও বৌদ্ধ ধর্মীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব ড. প্রণব কুমার বড়ুয়া বলেছন সম্প্রীতির ধর্ম, আন্তধর্মীয় সম্প্রীতির ধর্ম। বড়–য়ারা সাহসী জাতি, তারা কর্মে ও সততাই সাহসী। সৎকর্মে সৎফল, কর্ম ঠিক না করলে ফল ভালো হবে না। তিনি আরও বলেন আমাদেরকে আদর্শ সোনার মানুষ হতে হবে, দেশকে ভালবাসতে হবে অসাম্প্রদায়িক হতে হবে। সে জন্য আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করতে হবে। 

 

তিনি বলেন, আমরা লোভ, মোহ, হিংসা ও পরনিন্ধার কারাগারে বন্ধি। এসব থেকে বের হয়ে এসে নিজেকে সৎকর্মে নিয়োজিত করতে হবে। আমাদের প্রত্যেকের অন্তরকে জাগাতে হবে। অন্তরকে জাগাতে হলে হলে মৈত্রি ও ত্যাগের চাষ করতে হবে।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ