• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে নিখোঁজ মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2015   Wednesday

রাঙামাটি শহরের সরকারী পর্যটন এলাকায় বুধবার সন্ধ্যার দিকে কাপ্তাই হ্রদের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া রাজধানীর মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র গোলাম আহমেদ নেহালের লাশ উদ্ধার করেছে নৌ বাহিনীর ডুবুরিরা। রাত সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নেহালের বাবার নাম গোলাম কবীর ভুইঁয়া,ধানমন্ডি এলাকায়।


পুলিশ জানায়, বুধবার মৃত গোলাম আহমেদ নেহালসহ চার বন্ধু মিলে ঢাকায় থেকে রাঙামাটি শহরে বেড়াতে আসে। সন্ধ্যার পৌনে ৬টার দিকে তারা সরকারী পর্যটনের ঝুলন্ত সেতুর পাশ্ববর্তী এলাকায় সাতাাঁর কাটতে নামে। সাতাঁর কাটার সময় ওপার থেকে ওপারে তিন বন্ধু কুলে আসতে পারলেও হেনাল নিখোঁজ হয়। অনেক খোঁজাখোজির পর নেহালকে না পেয়ে তারা পর্যটন কর্তৃপক্ষকে খবর দেয়। এতে পর্যটন কর্তৃপক্ষ স্থানীয় দমকল বাহিনী ও নৌ বাহিনী সদস্যদের খবর দিলে কাপ্তাই হ্রদের পানিতে নিখোজ ছাত্রের উদ্ধারের তৎপরতা চালায়। খোজাখুজির এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে নৌবাহিনীর ডুবুরিরা যে স্থানে সাতাঁর কাটছিল ওই স্থানের কিছু দূরে নেহালের লাশ উদ্ধার করা হয়। বুধবার সকালের দিকে নেহালসহ চার বন্ধু রাঙামাটিতে পৌছার পর শহরের একটি আবাসিক হোটেলে উঠে বলে জানা গেছে।


কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নৌ বাহিনীর ডুবুরিরা রাত সাড়ে ১০টার দিকে পর্যটন এলাকার কাপ্তাই হ্রদের পানির তলদেশ থেকে ওই ছাত্রের উদ্ধার করে। লাশ বর্তমানে কতোয়ালী থানায় রাখা হয়েছে। মৃত নেহালের অভিভাবকরা ঘটনার শুনার পর ঢাকা রাঙামাটি উদ্দেশ্য রওনা দিয়েছেন। তারা পৌঁছলে লাশ হস্তান্তর করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ