• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

মহালছড়ি ও মাটিরাঙ্গায় পৃথক ঘটনায় দুই মহিলার লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2015   Thursday

খাগড়াছড়ির মহালছড়ি ও মাটিরাঙ্গা উপজেলায় পৃথক দুটি ঘটনায় বৃহস্পতিবার দুই মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মহালছড়ি উপজেলা ৪নং মাইসছড়ি ইউনিয়নের বৃহষ্পতিবার পাকিজ্যাছড়ি যতন কার্বারী পাড়া সংলগ্ন চেঙ্গী নদীতে মৃত দেহ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয় । পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেছে। উদ্ধারকৃত লাশ জেমী খীসা(২৬) বলে সনাক্ত করা হয়েছে। তার বাবার নাম অরুন জ্যোতি খীসা। এ ঘটনায় একটি থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেমায়ূন কবির চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাকিজ্যাছড়ি জামতলা চেঙ্গী নদীতে মৃতদেহ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। উদ্ধার করা লাশ ইটছড়ির প্রতিবন্ধী এক মেয়ে ।

অপরদিকে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলাধীন পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ মুসলিম পাড়া এলাকার একটি বাশঁবাগান থেকে মোসাম্মদ কুলসুমা আক্তার(১৯) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ মুসলিম পাড়ার বাসিন্দা মোঃ আব্দুল মান্নান(কবিরাজ) এর মেয়ে ও মোঃ ইকবাল হোসেনের স্ত্রী । পারিবারিক দ্বন্ধের কারণে সে আত্নহত্যা করতে পারে বলে ধারনা।

৩/৪মাস পূর্বে মোঃ ইকবাল হোসেনের সাথে কুলসুমা আক্তারের বিয়ে হয় । বিয়ের পর থেকে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো বলে জানান নিহতের মা মমতাজ বেগম ।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার থেকে গৃহবধুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে । প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে । লাশটি ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ