• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বান্দরবানে সব বিদ্যালয় ছুটি ঘোষণা দিয়ে শিক্ষক সমাবেশ!

বিশেষ প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 May 2015   Saturday

বান্দরবান জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা দিয়ে শনিবার শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। প্রতিমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীকেও শুভেচ্ছা জানানোর কথা ছিল। শেষ পর্যন্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত না থাকায় শিক্ষক সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি হয়েছে।

জানা গেছে, বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে এ শিক্ষক সমাবেশের আয়োজন। অনুষ্ঠানে যোগদান করতে প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী প্রত্যেক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠান সফল করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষা প্রতিষ্ঠান একযোগে ছুটি ঘোষণা করা হয়। যাকে উদ্দেশ্য করে এ সংবর্ধনার আয়োজন করা হয় শেষ পর্যন্ত তিনি (অনুষ্ঠানের প্রধান অতিথি বা সংবর্ধিত অতিথি) এ অনুষ্ঠানে যোগদান করেননি। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি যোগদান না করায় শিক্ষক সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লাকে প্রধান অতিথি ঘোষণা করে অনুষ্ঠান শুরু হয় ও সমাপ্তি ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান,উদ্দেশ্য ছিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে সংবর্ধনা দেওয়া। এছাড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীকেও শুভেচ্ছা জানানো। সংবর্ধনা আয়োজন করতে জেলার ৩২৫টি সরকারি প্রাথমিক ও ১৮টি কমিউনিটি বিদ্যালয় থেকে এক হাজার টাকা করে চাঁদা উত্তোলন করা হয়েছে।

সরকারি নির্দেশ বা ছুটি ছাড়া একযোগে জেলার সব বিদ্যালয় ছুটি ঘোষণা দিয়ে সংবর্ধনা ও শিক্ষক সমাবেশ ঘটানো যায় কিনা? এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশ না করার শর্তে শিক্ষক সমিতির কয়েকজন নেতা বলেন, এই সংক্রান্ত সরকারি কোনো নির্দেশনা আছে কিনা জানা নেই। সমিতির মাধ্যমে সিদ্ধান্ত হওয়ায় বিদ্যালয়গুলোতে সরকারি ছুটি ছাড়াই ছুটি ঘোষণা দেওয়া হয়েছে।

বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল আজম বলেন, সরকারি ছুটি ঘোষণা ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উচ্ছিক বা সংরক্ষিত ছুটি হিসেবে বছরে যেকোনো তিনদিন ছুটি দিতে পারে। তবে সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ছুটি দেওয়ার এমন কোনো বিধান ব সরকারি নির্দেশনা নেই।

তিনি  আরও বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি অসুস্থ বোধ করায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।   

সূত্র জানায়, আয়োজিত সংবর্ধনা ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র। শেষ পর্যন্ত তিনি অনুষ্ঠানে উপস্থিত না থাকায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ঘোষণা করা হয় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা’কে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি সীমা দাশ। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন, জেলা পরিষদ সদস্য কাজী মজিবর রহমান, লক্ষী পদ দাশ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল আজম প্রমুখ।

এই ব্যাপারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক ও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল আলম বলেন, সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষকরা চাইলে বছরে তিন দিন সংরক্ষিত ছুটি নিতে পারে। এমনকি একযোগে প্রতিষ্ঠানের প্রধানরাও ছুটি নিতে পারেন। এই অনুষ্ঠানের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান নয়, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ