• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে গর্জনতলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2015   Friday

শুক্রবার রাঙামাটিতে গর্জনতলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ওয়েস্ট গর্জনতলী দলকে ২-০ গোলো পরাজিত করে  বাবলু স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়েছে।

মাদকমুক্ত সমাজ গড়ার শ্লোগানকে সামনে রেখে শহরের গর্জনতলী এলাকার মধ্যম দ্বীপ মাঠে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম ও গর্জনতলী যুব সমাজ উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলায় ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা ।ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি ও ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক টিটু ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের প্রাক্তন সহ-সভাপতি অশোক ত্রিপুরা, প্রাক্তন সাধারণ সম্পাদক কুঞ্জমনি ত্রিপুরা, বলাকা ক্লাবের সাধারণ সম্পাদক নতুন কুমার ত্রিপুরা ও বিশিষ্ট ক্রীড়াবিদ দীলিপ বড়–য়া প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের প্রাক্তন সাধারণ সম্পাদক শ্যামল কান্তি ত্রিপুরা।

ফাইনাল খেলায় বাবলু স্মৃতি সংসদ বনাম ওয়েস্ট গর্জনতলী দল অংশগ্রহণ করে। খেলায় ওয়েস্ট গর্জনতলী দলকে ২-০ গোলো পরাজিত করে  বাবলু স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন ট্রফি ও ৩ হাজার টাকার চেক জিতে নেয়। অন্যদিকে রানার্স আপ দলকে ট্রফি ও ২ হাজার টাকার চেক প্রদান করা হয়। খেলায় শ্রেষ্ঠ গোলদাতা হিসেবে সাজু ত্রিপুরা এবং শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে শ্রেষ্ঠ ত্রিপুরাকে ট্রফি প্রদান করা হয়। প্রধান রেফারী হিসেবে দীপু মারমা এবং সহকারী রেফারী হিসেবে  লিপু তনয় ও সজীব ত্রিপুরা খেলা পরিচালনা করেন।

প্রধান অতিথির বক্তব্য পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা বলেন, যুব সমাজের নৈতিক অবক্ষয় ও মাদকমুক্ত করতে ক্রিড়ার কোন বিকল্প নেই। ক্রীড়া যেমন শরীর ও মনকে সুষ্ঠ রাখে তেমনি মাদক থেকেও দূরে রাখতে সাহায্য করে। তিনি বলেন, ক্রীড়ার মাধ্যমে সমাজে সম্প্রীতি ও ভ্রার্তত্বের সেতুবন্ধন গড়া বন্ধন  সম্ভব। আলোকিত সমাজ বিনির্মাণে ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের এ ধরনের উদ্দ্যেগকে তিনি স্বাগত জানান। তিনি ত্রিপুরা স্টুডেন্টের পাশাপাশি সমাজের অন্য যুবকদের এ ধরনের উদ্দ্যেগে এগিয়ে আসার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ