• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খাগড়াছড়িতে বিদ্যূতের গ্রিড সাব-ষ্টেশন স্থাপনে ক্ষতিগ্রস্থ ভূমির মালিকদের চেক বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2015   Monday
no

no

খাগড়াছড়িতে  বিদ্যূতের গ্রিড সাব-ষ্টেশন  স্থাপনের জন্য জমি অধিগ্রহন করা ক্ষতিগ্রস্থ ভূমির মালিকদের মাঝে সোমবার ক্ষতিপূরনের অর্থের  চেক অনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়েছে।

গোলাবাড়ী ঠাকুরছড়া স্কুল এন্ড কলেজ মিলনায়তনে  চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির ২৯৮ নং আসনে সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা । জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জান সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন মোঃ মজিদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, টিএনও সৈকত হোসেন, পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিঃ এর উপ-সহকারী প্রকৌশলী ধর্মদর্শী বড়–য়া । দেবাশীষ রোয়াজা উপস্থাপনায় বক্তব্য রাখেন অধিগ্রহনকৃত জায়গার মালিক বরুন ত্রিপুরা, ৩নং গোলাবাড়াী ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান রন্জন ত্রিপুরা, ঠাকুরছড়া গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কানেনজি চাকমা । এসময় ভূমির মালিক, এলাকার গন্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

পরে ঠাকুরছড়ার মহালছড়ায় এলাকায় প্রথম শ্রেনী ধান্য জমি  ছয় একর দশ শতক অধিগ্রহনকৃত ১০ জন ভূমির মালিকদের মাঝে  চার কোটি দশ লাখ ৭৪ হাজার টাকার চেক বিতরণ  করেন প্রধান অতিথি। তবে ভূমি অধিগ্রহনে ৩জনের মালিকানা জটিলতা থাকায় চেক বিতরণ স্থগিত রাখা হয়।

উল্লেখ্য, কাপ্তাই চন্দ্রঘোনা-রাঙামাটি হয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ১৩২/৩৩  গ্রীড লাইন সঞ্চালন সংযুক্ত হওয়ার কথা রয়েছে।।

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, খাগড়াছড়িতে এ গ্রিড সাব-ষ্টেশন স্থাপন করা হলে খাগড়াছড়িবাসী   বিদ্যুৎতের যে সংকট  রয়েছে তা দূর হবে। এর মাধ্যমে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ভিশন টুয়েন্টি-টুয়েন্টি সফলকে আরও বেগবান করবে। এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ