• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

তায়কোয়ান্ডো প্রতিযোগিতায় বিজিবি রাঙামাটি চ্যাম্পিয়ন, কক্সবাজার রানার-আপ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jul 2015   Tuesday

রাঙামাটি বিজিবি সেক্টরে অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়ন আন্তঃ সেক্টর তায়কোয়ান্ডো প্রতিযোগিতায় বিজিবি রাঙামাটি সেক্টর চ্যাম্পিয়ন ও  কক্সবাজার সেক্টর রানার আপ হয়েছে। 

রাঙামাটি ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় মঙ্গলবার প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ শওকত ওসমান পিএসসি।  এসময় প২২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বরকলের অধিনায়ক লেঃ কর্নেল আলাউদ্দিন আল মামুনসহ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিজিবি চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের অধীন, রাঙামাটি ,বান্দরবান, খাগড়াছড়ি, গুইমারা ও কক্সবাজার সেক্টরের ১৬ জন করে মোট ৮০ জন তায়কোয়ান্ডো প্রতিযোগিতায়  অংশ নেয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। খেলায় ৫টি স্বর্ণ,৫টি রৌপ্য,৩ট তামা পদক পেয়ে রাঙামাটি বিজিবি সেক্টর চ্যাম্পিয়ন হয় এবং ৩টি স্বর্ণ,২টি রৌপ্য, ৬টি তামা পেয়ে রানার আপের গৌরব অর্জন করে কক্সবাজার সেক্টর।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ শওকত ওসমান বলেন, তায়কোয়ান্ডো খেলা বিজিবিতে নতুন সংযোজন হলেও বর্ডার গার্ড বাংলাদেশ এর সৈনিকগন কঠোর অনুশীলনের মাধ্যমে অন্যান্য খেলার ন্যায় তায়কোয়ান্ডো খেলাতেও জাতীয় পর্যায়ে বিভিন্ন সাফল্য অর্জন করতে সক্ষম।

তিনি আরও বলেন, কোরিয়ান খেলা তায়কোয়ান্ডো বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় খেলা। আমাদের দেশেও এ খেলার জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। উন্নতমানের প্রশিক্ষণ পেলে ভবিষ্যতে জাতীয় ও আন্তজার্তিক পর্যায়েও বাংলাদেশ নিজেদের অবস্থান করে নেবে। তিনি বলেন, খেলায় জয় পরাজয় বড় কথা নয়, খেলায় অংশগ্রহণ করাটা হচ্ছে বড় কথা। তিনি অংশগ্রহণকারী সকল খেলাড়ারদের নৈপুণ্য ক্রিড়া প্রদর্শন করায় ধন্যাবাদ জ্ঞাপন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ