• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়ি সবুজ ক্লাব ফুটবল টুর্নামেন্ট মধুমঙ্গল পাড়া একাদশ জয়ী

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2015   Tuesday

ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সবুজ ক্লাব ফুটবল টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে মধুমঙ্গল পাড়া একাদশ উপজেলার ইয়ং পাওয়ার একাদশকে ২-১ গোলে বিজয়ী হয়েছে।

সোমবার উপজেলার পূজ গাং উচ্চ বিদ্যালয় মাঠে  অনুষ্ঠিত সমাপনী  খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মংশাপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য  জুয়েল চাকমা, পানছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক  দিদারুল আলম দিদার, জেলা আওয়ামীলীগ নেতা তাপস ত্রিপুরা খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সাংবাদিক নুরুল আজম, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি কানন আচার্য্য প্রমূখ। বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান অতিথি  খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, সদস্য  জুয়েল চাকমা, শিক্ষক ইন্দ্র লাল চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার লোগাং ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, পানছড়ি ইউপি চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা, চেংগী ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, লতিবান ইউপি চেয়ারম্যান সুব্রত চাকমা  প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজগাং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিজয় কুমার দেব।  এর সঞ্চালনায়

গত ১জুলাই স্থানীয় লোগাং ইউনিয়নের চেয়ারম্যান সমর বিকাশ চাকমা এ খেলা উদ্বোধন করেন। লীগ পর্যায়ে অনুষ্ঠিত খেলায় উপজেলার ১৬টি দল অংশ গ্রহণ করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ