• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jul 2015   Monday

সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের বিভাগীয় কর্মকর্তাগণ নিয়ে  মাসিক সভা অনুষ্ঠিত  হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস,এম জাকির হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যর মধ্যে  উপস্থিত  ছিলেন পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমাসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা।  

সভাপতির বক্তব্যে পরিষদ  চেয়ারম্যান বৃষ কেতু চাকমা পারস্পরিক আলোচনার ভিত্তিতে এ জেলার প্রান্তিক জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, স্ব স্ব বিভাগের সমস্যা গুলোকে চিহ্নিত করে সভায় তুলে ধরে আলোচনার মাধ্যমে সমাধান করে এ জেলার উন্নয়ন আরও বৃদ্ধি করা সম্ভব ।  তিনি আরও বলেন, এ জেলায় বসবাসরত মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন এবং কল্যাণে কাজ করতে হবে। জেনারেল হাসপাতালের পরিবেশ সুস্থ ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাকে নির্দেশ দেন।  তিনি পরিষদে হস্তান্তরিত বিভাগের সকল কর্মকর্তাদের সুষ্ঠুভাবে দাপ্তরিক কাজ সম্পন্ন করার আহ্বান জানান।

পর্যটন হলিডে কমপ্লেক্স এর ব্যবস্থাপক  আলোক বিকাশ চাকমা ষবায় অবগত করে বলেন, এবারের  ঈদে দেশী-বিদেশী পর্যটকদের পদচারণায় পর্যটন হলিডে কমপ্লেক্স মুখরিত ছিল। রাজস্ব আয় ভালো হয়েছে। এসময় তিনি চেয়ারম্যানের হাতে একটি   প্রিভিলেজ কার্ড তুলে দেন। যেটির মাধ্যমে পর্যটন মন্ত্রণালয়ের অধীন দেশের সবগুলো পর্যটন আবাসিক হোটেল ও মোটেলে ২৫% ভাগ ডিসকাউন্ট পাওয়া যাবে।

জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা জানান, জেলার মোট ২২৪টি অকেজো রিং ওয়েলের তালিকা করা হয়েছে এবং মেরামতের বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য পরিষদে উপস্থাপন করা হয়েছে। এছাড়া পৌর এলাকার যে সমস্ত জায়গায় পানি লিকেজ রয়েছে সে সমস্ত লিকেজ মেরামত কাজ চলছে।  কৃষি বিভাগের কর্মকর্তা জানান, পূর্বাঞ্চলীয় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বর্তমানে ২১০টি প্লট প্রদর্শনী চলছে। এবছর রাঙ্গামাটি জেলায় ১০ হাজার হেক্টর জমিতে আমন ধান রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা বলেন, টিকাদান, চিকিৎসা কার্যক্রম চলছে। এছাড়া ভেড়া পালনের উপর জেলার ১৪০জন খামারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত খামারীদের স্বল্পমূল্যে ভেড়া প্রদান করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
আর্কাইভ