• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বান্দরবানে মাম্যাচিংকে বিএনপির সংবর্ধনা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2015   Wednesday

কেন্দ্রীয় বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক ও  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক  মিসেস মাম্যাচিং বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশ বাস্তবায়নের অঙ্গিকার নিয়ে  দলের জন্য কাজ করার মন মানসিকতা নিয়ে বান্দরবানে এসেছেন।  কোন বিভেদ নয় সম্মিলিতভাবে কাজ করলেই দল উপকৃত হবে বলে উল্লেখ  করে আরও বলেন, তিনি এখন থেকে সকল ভুলভ্রান্তির অবসান ঘটিয়ে বেগম জিয়ার আদর্শ বাস্তবায়নের জন্য সর্বশক্তি দিয়ে কাজ করে যাবেন।

বুধবার বান্দরবানে তার বাসভবনের সামনে বিএনপি নেতা কর্মীদের সম্বর্ধনা অনুষ্ঠানে  বিএনপি নেত্রী মাম্যাচিং এ কথা বলেন।

 এ সময় জেলা বিএনপির সাংঘঠনিক সম্পাদক আবদুল মাবুধ,জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন তুষার,জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সহ সভাপতি নুরুল ইসলাম,সাধারন সম্পাদক কামাল উদ্দিন,জেলা মহিলা দলের যুগ্ন আহবায়ক মিসেস আয়শা বেগম, মহিলা দলের নেত্রী পম্পি সেন,জেলা যুবদলের আহবায়ক আবু বক্কর,স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক লিটল বিশ্বাসসহ কৃষকদল,ছাত্রদল,মৎস্যজীবীদল, সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার বার্তা নিয়ে প্রথম বান্দরবানে আগমন করলে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে মোটর সাইকেল বহর নিয়ে কেরানী হাট থেকে বান্দরবানে নিয়ে আসেন। এসময় বিএনপির সকল স্তরের শত শত নেতাকর্মী  মাম্যাচিংকে তার বাসভবনের সামনে ফুলে দিয়ে সম্বর্ধনা জানান।

বিএনপি নেত্রী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন এখন আর ঘরে বসে থাকার সময় নেই। গনতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এ স্বৈরাচারী সরকারকে যতদ্রুত সম্ভব বিদায় করা যায় দেশ ও জনগনের জন্য ততই মঙ্গল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ