• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পানছড়িতে শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবিরের ৫১ তম জন্ম দিবস উদযাপন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Sep 2015   Saturday

পানছড়িতে সর্বজন পূজনীয় শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবিরের ৫১তম জন্ম  দিবস শনিবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে।

পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির মাঠে শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবিরের জন্ম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, সদস্য খগেশ্বর ত্রিপুরা, সদস্যা শতরুপা চাকমা,পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য মিন্টু বিকাশ চাকমা, পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে উন্নয়ন কমিটির সভাপতি ও পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা প্রমূখ।  এসময় পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে বুদ্ধ মূর্তিদান, সংঘদান ও অষ্টপরিস্কার দান করা হয়।

শনিবার সকাল সাড়ে আটটায় জন্ম দিনের কেক কেটে উদ্ধোধন করেন শান্তিপুর অরণ্য কুটিরের প্রতিষ্ঠিাতা ও অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির। এরপর এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বী  উপস্থিত দায়ক দায়িকারা ফুল দিয়ে শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

স্ব-ধর্ম দেশনায় শাসন রক্ষিত মহাস্থবির বলেন-বৌদ্ধ ধর্ম মৈত্রীর ধর্ম। জাতি-ধর্ম-বর্ণ, সম্প্রদায় মনে না করে সবাইকে  রাগ-হিংসা ত্যাগ করে বুদ্ধের অহিংসা নীতি পালন করে মৈত্রীময় চিত্তে থাকার জন্য সবাইকে আহবান জানান।

প্রধান অতিথি বক্তব্যে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী কুটিরের  সকল প্রকার উন্নয়নের সাথে সম্পৃক্ত থাকার ঘোষনা  দিয়ে বলেন,পাহাড়ী-বাঙালী সবাইকে মৈত্রী চিত্তে থাকতে হবে। এতে পাহাড়ী-বাঙালীর সম্প্রীতি আরো সুদৃঢ় হবে। ফলে এলাকায় উন্নয়নের জোয়ারও বইবে। তিনি উপস্থিত সবাইকে বুদ্ধের নীতি পালন করারও আহবান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ