• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে গরীব,অসহায় ও দুস্থদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2015   Thursday

খাগড়াছড়িতে  সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ১৫জন গরীব ও দুস্থদের মাঝে দেড় লাখ টাকার সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা সমাজ সেবা অধিদপ্তরের হলরুমে এ ঋণ বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য  ও খাগড়াছড়ি জেলা পরিষদের সমাজ সেবা অধিদপ্তর উন্নয়ন কমিটির আহবায়ক সতীশ চন্দ্র চাকম।

 প্রধান অতিথির বক্তব্যে খগেশ্বর ত্রিপুরা বলেন,১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গরীব, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ চালু করেছিলেন। সে আলোকে বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের গরীব, অসহায় ও দুস্থ মানুষদের জন্য সুদমুক্ত ঋণ বিতরণসহ নানান সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। তাই দেশের অধিকাংশ মানুষ বর্তমান সরকারকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আগামীতে ভোট দিয়ে জয়যুক্ত করবে।

সমাজ সেবা অধিদপ্তরের উপস্থিত কর্মকর্তা- কর্মচারীদের পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, কর্মদক্ষতার কারনে সমাজ সেবা অধিদপ্তর আজ অসহায় মানুষের নিরাপদ আশ্রয়স্থল হয়েছে। দেশের এনজিওগুলো যেখানে চক্রবৃদ্ধি হারে সুদ নিচ্ছে সেখানে সমাজ সেবা অধিদপ্তর  সুদমুক্ত ঋণ দিচ্ছে। বর্তমান সরকার সুদমুক্ত ঋণ বিতরণ করে প্রশংনীয় ভূমিকা রেখেছে। সরকার এ ধারা অব্যাহত রাখবে। এ ঋণ যথাসময়ে পরিশিাধ করারও একজন সুনাগরিকের দায়িত।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

 

ads
ads
আর্কাইভ