• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানের কেএম আব্বাস উদ্দিন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে সিটি বয়ে ক্লাব চ্যাম্পিয়ন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2015   Tuesday

মঙ্গলবার বান্দরবানের কেএম আব্বাস উদ্দিন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে  বান্দরবান সিটি বয়ে ক্লাব। খেলায় টাইব্রেকারে জুভেন্টার্স  ক্লাবকে ৪-৩ গোল পরাজিত করে বান্দরবান সিটি বয়েজ ক্লাব।

বান্দরবান রাজার মাঠে আয়োজিত ফাইনাল খেলায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাউচিং চাক,জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী,পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান মোমিন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ইসলাম বেবি প্রমুখ।

ফাইনাল খেলায়  নির্ধারিত ৯০ মিনিটে বান্দরবান সিটি বয়েজ ক্লাব ও জুভেন্টার্স  ক্লাব ১-১গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারের খেলায়  জুভেন্টার্স  ক্লাবকে ৪-৩ গোল পরাজিত করে চ্যাম্পিয়ন বান্দরবান সিটি বয়েজ ক্লাব। কেলার রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন রুপন দত্ত। সার্বিক সহযোগীতায় ছিলেন আব্বাস স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উপদেষ্টা সাদেক হোসেন চৌধুরী, আহবায়ক মোঃ শাহ আলম,সদস্য সচিব রাজেশ দাশ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বান্দরবানকে দেশে বিদেশে এবং আন্তর্জাতিক ভাবে পরিচিত করার জন্য ক্রীড়ার বিকল্প নাই। এ জন্য তিনি বান্দরবানের ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াবিধদের আরও দক্ষতা অর্জনের আহবান জানান। এ ব্যপারে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন তিনি। তিনি আরও বলেন বিগত কয়েক বছর পুর্বে বান্দরবানের কয়েকজন মেয়ে আন্তর্জাতিক ক্রীড়ায় অংশ গ্রহন করে স্বণের্র পদক লাভ করে বান্দরবানের সুনাম আন্তর্জাতিকভাবে বৃদ্ধি করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ