• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

জাতীয় ইদুঁর নিধন অভিযান উপলক্ষে রাঙামাটিতে আলোচনাসভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2015   Tuesday

জাতীয় ইদুঁর নিধন অভিযান উপলক্ষে মঙ্গলবার  রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রমনী কান্তি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ,কে,এম হারুনুর রশিদ। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আপ্রু মারমা।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মল্লিক।

প্রধান অতিথির বক্তব্যে পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির জন্যই ইদুঁর নিধন করতে হবে। ইদুঁর মানুষের ক্ষতি ছাড়া কোন উপকারেই আসে না। ইদুঁরই একমাত্র প্রাণী যা সবসময় মানুষের সম্পদের ক্ষতি করে এবং ইদুঁর প্লেগ রোগ সহ ৪০ ধরনের রোগ ছড়ায়।

তিনি  আরও বলেন, ইদুঁর নিধনের প্রক্রিয়াগুলোর সম্পর্কে তৃণমূল পর্যায়ে কর্মশালা ও প্রশিক্ষণ করা উচিত। কর্মশালায় কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষকে ইঁদুরের অপকারিতা সম্পর্কে ধারনা দিতে হবে এবং ইঁদুর নিধনে উৎসাহিত করতে হবে।  তিনি ইদুঁর নিধনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যদি কোন সরঞ্জামের প্রয়োজন হয় তা জেলা পরিষদ হতে প্রদানের আশ্বাস দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ