• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় প্রবারণা পূর্নিমা উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Oct 2015   Monday
no

no

দেশের সুখ-শান্তি ও সম্বৃদ্ধি এবং জগতের সব প্রাণির মঙ্গল কামনা করে সোমবার রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্নিমা উদযাপিত হয়েছে।

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মীয় ভিক্ষু-শ্রমনরা তিন মাস বর্ষাবাসের শেষ দিনটিতে প্রবারণা পূর্নিমা হিসেবে উদযাপন করা হয়ে থাকেন। এর পর থেকে দীর্ঘ একমাস ধরে আয়োজন চলে বৌদ্ধ ধর্মালস্বীদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান।
প্রবারণা পূর্নিমা উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল রাঙামাটির রাজ বন বিহারে সোমবার ভোরে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু-সংঘের পিন্ডদান ও প্রাত:রাশ, বুদ্ধপূজা, অষ্ট পরিস্কার দান, সংঘদান, উৎসর্গ। দুপরের দিকে রাজ বন বিহার মাঠে আয়োজন করা হয় ধর্মীয় সভা। এতে স্বধর্ম প্রাণ দায়ক-দায়িকাদের উদ্দেশ্য ধর্মীয় দেশনা দেন রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু-সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। অনুষ্ঠানে চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়, রাজবন বিহার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গৌতম দেওয়ান, সাধারণ সম্পাদক প্রতুল বিকাশ চাকমা, প্রমুখ উপস্থিত ছিলেন। পরিনির্বাণপ্রাপ্ত আর্য্য পুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির(বনভান্তে) রেকর্ডকৃত ধর্মীয় দেশনা শ্রবনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে কয়েক হাজার ধর্মপ্রাণ নর-নারী অংশ নেন। বিকালে হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুজ বাতি উড়ানো হয়।

অনুষ্ঠানে সমবেত হাজার হাজার পুণ্যার্থীর উদ্দেশে রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু-সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির বুদ্ধের অহিংসা পরম নীতি এবং সর্বজনপূজ্য বনভান্তের দেয়া উপদেশ মেনে চলে ও হিংসা, লোভ, মোহ ও মিথ্যা দৃষ্টি পরিহার করে নিজেকে সর্বদা সৎপথে পরিচালিত করার হিতোপদেশ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ