• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পানছড়িতে ৭টি বন বিহার শাখায় প্রবারণা পূর্ণিমা উদযাপিত

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Oct 2015   Monday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৭টি বনবিহারে সোমবার প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। দীর্ঘ তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা বর্ষাবাস শেষে এ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়।

পানছড়ি উপজেলার বন বিহার শাখাভুক্ত ৮টি বিহারে প্রবারনা পূর্নিমা উদযাপিত হয়েছে। সেগুলো হল মুনিপুর বনবিহার, শান্তিপুর অরণ্য কুঠির, লোগাং বনবিহার, মুনিপুর বনবিহার শাখার অধিভূক্ত তারাবন ভাবনা কেন্দ্র, শীলাচরণ অরণ্য কুঠির, প্রজ্ঞাপুর বনভাবনা কেন্দ্র, হারুবিল বনবিহার। এসব বৌদ্ধ বিহারে সকালে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কারদানসহ নানাবিধ দান কার্য সম্পাদন করা হয়। এছাড়া আয়োজন করা হয় ধর্ম সভা। এসব ধর্ম সভায় বৌদ্ধ নারী-পুরুষ অংশ নেন। মুনিপুর বনবিহারে স্ব-ধর্ম দেশনা দেন বিহারের অধ্যক্ষ বশিষ্ট মহাস্থবির, শান্তিপুর অরণ্য কুঠিরে স্বধর্ম দেশনা দেন কুঠিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির।

ধর্ম সভায় বৌদ্ধ ভিক্ষুরা গৌতম বুদ্ধের অমৃতবাণীসহ স্ব-ধর্ম দেনা দেন এবং সকল প্রাণীর প্রতি হিতসূখ ও মঙ্গল কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ