• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2015   Tuesday

দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি এবং জগতের সকল প্রাণীর হিত মঙ্গল কামনা করে মঙ্গলবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় রাঙামাটির বিভিন্ন বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্নিমা উদযাপিত হয়েছে

প্রবারণা পূর্নিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিন্ডদান ও প্রাতঃরাশ, বুদ্ধ পূজা, অষ্টপরিস্কার দান ধর্মীয় সভাসহ নানান অনুষ্ঠান। এছাড়া বিকালে হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস বাতি উড়ানো হয়।

এদিকে, প্রবারনা পূর্নিমা উপলক্ষে শহরের মৈত্রী বিহারে আয়োজন করা হয় ভিক্ষু সংঘের পিন্ডদান ও প্রাতঃরাশ, বুদ্ধ পূজা, অষ্টপরিস্কার দান ও ধর্মীয় সভা। ধর্ম সভায় ধর্মোপদেশ দেন মৈত্রী বিহারের অধ্যক্ষ শ্রীমৎ পূর্ন জ্যোতি মহাস্থবির, ত্রিপিটক বিশারদ পুঞঞদ্বীপ থের ও শীলানন্দ স্থবির। অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন বিহার পরিচালনা কমিটির সাবেক সাধারন সম্পাদক ব্রজেন্দ্র তালুকদার। স্বাগত বক্তব্যে রাখেন মৈত্রী বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক পূর্ন কুমার দেওয়ান। অনুষ্ঠানে ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশ নেন।

উল্লেখ্য, বৌদ্ধ ধর্মীয় ভিক্ষুরা তিন মাস বর্ষাবাসের শেষ দিনটিতে প্রবারণা পূর্নিমা হিসেবে উদযাপন করা হয়। এর পর থেকে দীর্ঘ একমাস ধরে আয়োজিত হয় বৌদ্ধ ধর্মালস্বীদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ