• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

আসামবস্তী বুদ্ধাংকুর বিহারে বৌদ্ধ কঠিন চীবর দানোৎসব উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2015   Wednesday

বুধবার রাঙামাটি শহরের আসামবস্তী বুদ্ধাংকুর বিহারে বৌদ্ধ দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।

বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার ও রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ স্ংস্থার উদ্যোগে দু’দিনব্যাপী ১৬তম দানোত্তম কঠিন চীবর দান উৎসবে আয়োজিত ধর্মসভায় সভাপতিত্ব করেন সংঘরাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও রাঙামাটি পৌর ভিক্ষু সংঘের সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের।

দানোত্তম কঠিন চীবর দান উৎসবের উদ্বোধন করেন রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা নীহানেন্দু তালুকদার। ধর্ম সভায় প্রধান অতিথি ছিলেন, বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. সুপ্রিয় বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যববসায়ী ও সমাজ উন্নয়ন কর্মী আব্দুল মতিন, অলক বড়ুয়া, দিপক বড়ুয়া, রণজিৎ বড়ুয়া, অশোক বড়ুয়া, হারাধন বড়ুয়া,অরুন বড়ুয়া, ছোটন বড়ুয়া, রিটু বড়ুয়া। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন, বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার ও রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া।

অনুষ্ঠানে আগত পূর্নার্থীদের উদ্দ্যেশে প্রধান ধর্মদেশক হিসেবে দেশনা পাঠ করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ও চান্দগাঁও সাক্যমুনি বিহারের অধ্যক্ষ এস, লোকজিৎ থেরো।

এর আগে কঠিন চীবর দান উপলক্ষে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে ভোর থেকে কর্মসূচির সূচনা করা হয়। ভোরে প্রার্থনা ও সূত্র পাঠের মাধ্যমে উৎসবের কর্মসূচি শুরু হয়। কর্মসূচির মধ্যে ছিল পরিত্রাণ পাঠ, সকালে পুষ্পপূজা ও ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, শীলগ্রহণ, উপগোপ্ত বৌদ্ধের বৌদ্ধমুত্তীদান, সংঘদান ও ভিক্ষুসংঘের ধর্মদেশনা, অনুত্তর পুণ্যাক্ষেত্র ভিক্ষুসংঘকে পিন্ডদান। দ্বিতীয় পর্বে “বুদ্ধাকুর স্বরণিকা” নামক সংকলনের মোড়ক উম্মোচন করা হয়। অনুষ্ঠানে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সন্ধ্যায় ফানুস বাতি উড্ডয়ন, মঙ্গল প্রদীপ প্রজ্জালন ও বৌদ্ধ কীর্ত্তন অনুষ্ঠিত হয়।

ধর্মালোচনায় সভায় বক্তারা বলেন, ধর্মের নামে যারা সন্ত্রাস করছে, ধর্মের নামে সংর্ঘষ বাড়াচ্ছে এবং সারা পৃথিবীতে মানব জাতীর মধ্যে অশান্তি সৃষ্টি করছে তারা কোন দিন নির্বাণ লাভ করতে পারবে না। কারণ ক্ষমা ও মৈত্রী ভাব যার আছে সে জ্ঞানী। আর জ্ঞানী ব্যক্তি হিংসা ও সংর্ঘষ থেকে দূরে থাকে। তাই পঞ্চশীল গ্রহণ করে বুদ্ধের বাণীগুলো যথাযথ ভাবে অনুসরণ করে সংঘাত পরিহার করে মৈত্রী ভাবনা চর্চা করার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ