• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বরকল শাখা বন বিহারে কঠিন চীবরদান সমাপ্ত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2015   Friday

বরকল শাখা বন বিহারে দুদিন ব্যাপী অনুষ্ঠিত দানোত্তম কঠিন চীবরদান শুক্রবার সমাপ্ত হয়েছে।

অনুষ্ঠানের প্রথম দিনে বিহার অধ্যক্ষ শুভবর্ধণ মহাস্থবির ভিক্ষু বেইন ঘর উদ্ধোধন করেন। এসময় রাঙামাটির রাজবন বিহারের উপ-অধ্যক্ষ সৌরজগৎ মহাস্থবির ভিক্ষু, বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান মণি চাকমা ও ভূষণছড়া ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চাকমা ও বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিসহ  পাঁচ শতাধিক বৌদ্ধ নারী-পুরুষ  এ পূর্ন্যানুষ্ঠানে শরিক হন। 

ধর্মীয় অনুষ্ঠানে সার্বজনীন বুদ্ধ পুজা বুদ্ধমূর্তিদান সংঘদান,অষ্টপরিস্কার দান,ধর্ম দেশনা শ্রবণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করা হয়। এছাড়া বিকালে ফানুস বাতি উড়ানো ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এর আগে ২৪ ঘন্টার মধ্যে চরকায় তুলা থেকে সুতা বের করে কাপড় তৈরী থেকে রংকরণসহ চীবর প্রস্তুুত করা হয়। তৈরীকৃত এ চীবর ভিক্ষু-সংঘের কাছে আনুষ্ঠানিকভাবে দান করা হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ