• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

কাউখালীতে শোহাদায়ে কারবালা স্মরণে মাহফিলের আয়োজন

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2015   Sunday

শনিবার রাঙামাটির কাউখালী উপজেলায় শোহাদায়ে কারবালা স্মরণে মাহফিলের  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাউখালী উপজেলা সদরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আহলে সুন্নাতওয়াল জামাত ওলামা কল্যান পরিষদ কাউখালী শাখার উদ্যোগে আয়োজিত মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হযরতুল আল্লামা মৌলানা হাফেজ কারী গোলাম কিবরিয়া । উদ্বোধক ছিলেন রাঙ্গুনীয়ার গাবতল জামে মসজিদের খতিব মাওলানা বদরুদ্দোজা আল কাদেরী। কাউখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল করিমের সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী, রাজানগর ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর,রাজনীতিবিদ এরশাদ সরকার।

শোহাদায়ে কারবালার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ গোলাম ফারুক,কাউখালী উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি মোঃ ইসহাক সওদাগর, সাধারন সম্পাদক আলহাজ্ব ওমর ফারুক তালুকদার, আহলে সুন্নাতওয়াল জামাত ওলামা কল্যান পরিষদের সভাপতি মাওলানা মোঃ হাসান মাহমুদ, সাধারন সম্পাদক মাওলানা মোঃ সাইফুল ইসলাম,কাউখালী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন,আলহাজ্ব মহরম আলী,দেলোয়ার লিডার,সফিকুল আলম প্রমূখ। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম মিল্লাতের সমৃদ্ধির জন্য মুনাজাত পরিচালনা করা হয়।

মাহফিলে বক্তারা বলেন, শান্তি সম্প্রীতি, মানবতা, ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে মানবিক বিশ্ব সমাজ গড়াই ইসলামের মূল উদ্দেশ্য। যা বাস্তবজীবনে দেখিয়ে গেছেন খোলাফায়ে রাশেদা, সাহাবা, তাবেয়ী, ইমাম হোসাইন (রা.) সহ আহলে বায়তে রাসূলের (দ.) সদস্যগণ। অথচ আজ মুসলমানরা নিজেদের পরিপূর্ণ ইসলামী দর্শন থেকে বিচ্যুত হয়ে পড়েছে। মুসুলমানরা নিজেদের স্বাধীন অস্তিত্ব ও মর্যাদা ভুলে গিয়ে অপশক্তির পেছনে লেগে থাকায় দেশে দেশে নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে।

বক্তারা আরও বলেন, ইয়াজিদ কেবল মসনদকে কুক্ষিগত করে রাখার জন্য জনগণের বিরুদ্ধে গিয়ে স্বেচ্ছাতন্ত্র কায়েম করেছিল। কেবল পৃথিবীতে ইয়াজিদ নয়, যুগে যুগে সকল স্বৈরতন্ত্রীর শোচনীয় পতন হয়েছে। শোষক-নিপীড়করা যতোই শক্তিশালী হবার ভান করুক, তাদের পতন একদিন হবেই- এটাই শাহাদাতে কারবালার শিক্ষা।
প্রধান বক্তা হযরতুল আল্লামা মৌলানা হাফেজ কারী গোলাম কিবরিয়া বলেন, যে ব্যক্তি হযরত ইমাম হোসাইনসহ আহলে বায়তে রাসূলের (দ.) প্রতি ভালোবাসা প্রদর্শন করল সে প্রকারান্তরে আমাকেই ভালোবাসল-এটাই প্রিয় নবীর শাশ্বত বাণী।

তিনি আরও বলেন, কারবালার ঘটনা থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। কারবালা হচ্ছে অন্যায় অসত্য মিথ্যার বিরুদ্ধে আপোসহীন সংগ্রামের একটি প্রতীকী নাম। হযরত ইমাম হোসাইনের (রা.) নেতৃত্বে নবী পরিবারের সদস্য ও পুণ্যাত্মা সাহাবীগণ ইসলামের ন্যায়ের মশাল প্রজ্বলিত করেছিলেন। আর ইয়াজিদ ক্ষমতার স্বপ্নে অন্ধ হয়ে হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে নিরাপরাধ আহলে বায়তে রাসূলের (দ.) সদস্যদের ওপর। এ জন্যই তার নাম উচ্চারিত হয় অত্যন্ত ঘৃণার সঙ্গে।

তিনি বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করে স্বেচ্ছাতন্ত্র কায়েম, মানবাধিকার দলন, মদ-সুদ-জুয়া ব্যভিচারকে বৈধ ঘোষণা ইত্যাদি দুষ্কর্মের জন্য ইয়াজিদ যুগে যুগে ধিক্কারের পাত্র হচ্ছে। ইসলামের নামে প্রথম অন্যায় অবিচারের সূচনাকারী হিসেবে ইয়াজিদের নাম তীব্র নিন্দার সাথে উচ্চারিত হয়ে আসছে। ইমাম হোসাইনের (রা.) নেতৃত্বে মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি উল্লেখ্য করেন।

মাহফিলের উদ্বোধক মাওলানা বদরুদ্দোজা বলেন, কারবালার যুদ্ধ ছিল অন্যায় অবিচার ও ইয়াজিদি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ইমাম হোসাইনের (রা.) নেতৃত্বে মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। যে সংগ্রাম সংঘাতে সেদিন আদর্শিকভাবে হেরে গিয়েছিল ইয়াজিদ। জনগণ ছিল ইমাম হোসাইনের (রা.) পক্ষে এবং সত্য ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার পক্ষে আহলে বায়তে রাসুলের (দ.) প্রতি আস্থাশীল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ