• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

বাইশারীতে আওয়ামীলীগের ওয়ার্ড ভিত্তিক সফর কর্মসূচি শুরু

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2015   Thursday

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার থেকে ওয়ার্ড ভিত্তিক সফর কর্মসূচি শুরু হয়েছে।

আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সার্বিক সক্রিয় ও সাংগঠনিক কর্মকান্ডকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ড ভিত্তিক সফরে অন্যান্যর মধ্যে অংশ গ্রহন করেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আলম, মোঃ শাহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক উছাহ্লা চাক, সাংগঠনিক সম্পাদক মৌলানা আব্দুর রহিম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর জানান, দলের নেতাকর্মীদের সক্রিয় ও সাংগঠনিক কর্মকান্ডকে আরও শক্তিশালী করতে এ কর্মসূচি গ্রহন করা হয়েছে।

ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আলম জানান, এ কর্মসূচি ২৯ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত প্রতিটি ওয়ার্ড কমিটি সংস্কার করে তৃণমূল নেতাকর্মীদের দলীয় কর্মকান্ডের প্রতি আরও   সক্রিয় ও উৎসাহ আনয়নের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহন করা হয়েছে। তিনি ওয়ার্ড ভিত্তিক কমিটি সংস্কার কর্মসূচিতে ইউনিয়নের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যমতের ভিত্তিতে সাংগঠনিক কার্যক্রমে অংশ গ্রহনের আহবান জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ