• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম চুক্তির বর্ষপূর্তিতে রাঙামাটি জেলা পরিষদের মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2015   Wednesday

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৮বছর পূর্তি উপলক্ষে বুধবার রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। মতবিনিময় সভায় পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, ত্রিদীপ কান্তি দাশ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাখাওয়াত হোসেন বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে পরিষদের সদস্যবৃন্দ, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমাসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা শতভাগ চুক্তি বাস্তবায়নে চাই সকল পক্ষের শান্তি ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা উল্লেখ করে বলেন,পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মানুষের কল্যাণের কথা চিন্তা করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ চুক্তি করেছেন এবং তিনিই এ চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবেন।

 

তিনি আরও বলেন, চুক্তির অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদ গঠিত হয়েছে এবং বিভিন্ন বিভাগ পরিষদে হস্তান্তরিত হয়েছে প্রত্যন্ত এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। তাই এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন ও চুক্তি বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ