• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

অবশেষে বিদ্যূতের আলোয় আলোকিত হল বরকল পাহাড়

পুলিন বিহারী চাকমা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2015   Thursday

অবশেষে অন্ধকারাচ্ছন্ন বরকল পাহাড় বিদ্যূতের আলোয় আলোকিত  হয়ে উঠল। পূরণ হয়েছে বরকলবাসীর  দীর্ঘ দিনের কাংখিত স্বপ্ন।

 

বৃহস্পতিবার বরকল উপজেলায় ১১ কেভি’র বিদ্যু সংযোগ লাইন উদ্ধোধন করেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

 

উদ্ধোধনী অনুষ্ঠানে  তিনি বলেন, বরকল উপজেলাবাসীর দীর্ঘ  দিনের যে দাবী  ছিল তা বিদ্যুৎ সংযোগের মধ্য দিয়ে তার পুরন হয়েছে। তেমনি পার্বত্যঞ্চলের প্রতিটি ঘরে ঘরে এ সরকার বিদ্যুৎ পৌছেঁ দিতে বদ্ধ পরিকর।

 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার যা যা প্রতিশ্রুতি দেয় তা যথাযথভাবে পূরন করে চলেছে। দেশে যেসব অঞ্চলে বিদ্যুৎ সুবিধা নেই সেখানে বিদ্যুৎ পৌছেঁ দিচ্ছে এ সরকার ।

 

উদ্ধোধনী সভায়  অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু প্রমুখ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য এবিএম মিজানুর রহমান। এসময়  উপজেলা আওয়ামীলিগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ছাড়াও  এলাকার সাধারণলোকজন উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ২০০৫ সালের দিকে পার্বত্য চট্টগ্রাম  বিষয়ক মন্ত্রনালয় পার্বত্যাঞ্চলে যে সমস্ত এলাকায় বিদ্যূৎ নেই সেই সমস্ত এলাকায় বিদ্যূতের আওতায় আনার লক্ষে এ প্রকল্প গ্রহন করে।

 

এ প্রকল্পের অংশ হিসেবে ওই বছর থেকে  বিলাইছড়ি, জুড়াছড়ি ও বরকল উপজেলায়  বিদ্যূতের আওতায় আনার জন্য বিদ্যূৎ উন্নয়ন বোর্ড ও পার্বত্য চট্টগ্রাম বিদ্যূৎতায়ন প্রকল্প কাজ শুরু করে এবং সমাপ্ত  হয় চলতি বছরের মার্চের দিকে।

 

কাপ্তাইয়ের গ্রিড লাইন থেকে বিলাইছড়ি হয়ে জুরাছড়ি এবং বরকল উপজেলায় এ বিদ্যূৎ সংযোগ নেয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ