• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

লামা থানার মূল অফিস ভবনটি যে কোন মূহুর্তে ধসে পড়তে পারে

Published: 15 Jan 2016   Friday

নানান সমস্যায় জর্জরিত বান্দরবানের লামা থানা। গাড়ি সংকট, জরাজীর্ণ ভবন, সরঞ্জাম (কম্পিউটার, ফটোকপি) স্বল্পতা, বিশুদ্ধ পানি সংকট, খানাখন্দ পরিপূর্ণ থানা পুরো রাস্তা ও আসবার পত্র, পুলিশের থাকার ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন  সমস্যা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বান্দরবানের এই লামা থানাটি।

 

লামা থানার মূল অফিস ভবনটি এতই জড়াজীর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যে যেকোনো মূহুর্তে ধসে পড়ে রানা প্লাজার মত ভয়াবহ ঘটনা ঘটতে পারে।

 

লামা থানা সরজমিনে ঘুরে দেখা যায়, বিচার প্রার্থী, মামলার বাদী-বিবাদি, জনসাধারণ বিভিন্ন কাজে থানায় আসলে ফার্নিচারের অভাবে দাঁড়িয়ে থাকতে হয়। বর্তমানে লামা থানায় অফিসার ইনচার্জ ১জন, ওসি তদন্ত ১জন, সাব-ইন্সপেক্টর(এসআই) ৫, এএসআই ৪ ও কনেষ্টবল রয়েছে ৪৫ জন । আসবাব পত্রের সংকটের কারণে অনেক অফিসারকে দাঁড়িয়ে বা একই টেবিলে একাধিক অফিসার বসে নিত্যদিনের কাজ করতে হয় পুলিশের। 

 

জানা গেছে, ১৯৭৯ সালে লামা থানাকে মহকুমায় রুপান্তর করা হয়। বান্দরবান পার্বত্য জেলার সবচেয়ে জনবহুল ও জনগুরুত্বপূর্ণ লামা উপজেলা। বর্তমান লামা থানার ভবনটি লামা উপজেলার প্রথম দিকের ভবনের একটি। বরাদ্দ না থাকায় নিয়মিত সংস্কারের অভাবে বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে ভবনটি।

 

যে কোন সময় ভবনটি ধসে পড়ে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। পাশাপাশি সরকারী হিসাব মত লামা থানায় ১টি পিকআপ ভ্যান ও ১টি মোটর সাইকেল রয়েছে। পিকআপ ভ্যানটি কোন রকম জোড়াতালি দিয়ে চললেও মোটর সাইকেলটি নষ্ট হয়েছে। নিয়মিত রোড টহল, নানান পুলিশি অভিযানসহ জরুরী কাজে ভাড়ায় চালিত গাড়ি ব্যবহার করতে হয়। সময়মত গাড়ি না পেয়ে অনেক সময় পড়তে হয় ভূগান্তিতে।

 

এবিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন এ প্রতিবেদককে জানায়, সমস্যা সমাধানে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলাপ হয়েছে এবং সংশ্লিষ্ট বিভাগে লিখা হয়েছে। আশা করি অতি শীঘ্রই সমস্যা গুলো সমাধান হয়ে যাবে।

 

এ ব্যাপারে বান্দরবান জেলার পুলিশ সুপার মিজানুর রহমান-এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাড়ি সংকট সমাধানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এর মাধ্যম দিয়ে স্বরাষ্ট মন্ত্রণালয়ে লেখা হয়েছে।

 

দ্রুত লামা ও আলীকদম থানার জন্য ২টি গাড়ি  বরাদ্দ  দেয়া হচ্ছে।  লামা থানায় আধুনিকমানে একটি ভবন নির্মাণ করা হবে। চলতি অর্থবছরে থানা ভবনের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। আধুনিক ভবন নির্মাণ হলে ছোটখাট অন্যান্য সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ