• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পৃথিবীর সব ভালোবাসার প্রতি শ্রদ্ধাস্বরুপ রাঙামাটিতে নির্মিত হচ্ছে লাভ পয়েন্ট

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2016   Saturday

শনিবার রাঙামাটিতে লাভ পয়েন্ট-এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আমেরিকা প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারী ও তার স্ত্রী আইরীন সুলতানা লিমা’সহ পৃথিবীর সব ভালোবাসার প্রতি শ্রদ্ধাস্বরুপ দেশে এই  প্রথম বারের মতো রাঙামাটিতে নির্মিত হচ্ছে এ লাভ পয়েন্ট।

 

শহরের পুলিশ প্রশাসনের পলওয়েল পার্কে  এ উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি প্রধান অতিথি উপস্থিত থেকে এ লাভ পয়েন্টের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ সামসুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান, জেলা পুলিশ সুপার সাঈদ তরিকুল ইসলাম, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন’সহ সামাজিক সাংস্কৃতিক, সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সচিব বলেন, রাঙামাটি জেলা পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় জায়গা। রাঙামাটির বিভিন্ন স্পটের সাথে আজ থেকে জেলা পরিষদের বাস্তবায়নে আরেকটি স্টপ যুক্ত হলো লাভ পয়েন্ট। ভালোবাসার প্রতীক হিসেব এটাকে করা হয়েছে।

 

পর্যটকরা যখন শুনবে এখানে একটি লাভ পয়েন্ট করা হয়েছে তখন এটাকে দেখতে আরো আগ্রহী হবে। লাভ পয়েন্ট নাম করনের সত্যিকারের ইতিহাসকে প্রচার করা আপনাদের দায়িত্ব। আগামীতে পার্বত্য অঞ্চলের পর্যটন বিকাশে আরো বিভিন্ন পদক্ষেপমন্ত্রনালয় থেকে গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 

উল্লেখ, গত ২০১৪ সালের ১৯ মার্চ বুধবার রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌ ভ্রমনে গিয়ে আকষ্মিক ঘুর্ণিঝড়ের কবলে পড়ে আমেরিকা প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারী ও তার স্ত্রী আইরীন সুলতানা লিমা কাপ্তাই হ্রদের পলওয়েল পার্কের এলাকায় তলিয়ে যায়।

 

ঘটনার পর পরই কাপ্তাই নৌবাহিনীর ও ফায়ার সার্ভিসের ডুবরী দল দুই দিন ধরে তাদের উদ্ধারে ব্যাপক তল্লাশি করলেও তাদের সন্ধান পায়নি। ঘটনার তিনদিন পর ২২ মার্চ ২০১৪ সালে শনিবার সকালে নিখোঁজ দম্পতির লাশ ঐ স্থানেই একে অপরকে জড়ানো মৃত অবস্থায় ভেসে ওঠে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ