• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

শনিবার দেশে প্রথম আর্ন্তজাতিক স্কাই ম্যারাথন প্রতিযোগিতা শুরু হচ্ছে বান্দরবানে

বিশেষ প্রতিনিধি,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2016   Friday

শনিবার শুরু হচ্ছে বান্দরবানে আর্ন্তজাতিক স্কাই ম্যারাথন প্রতিযোগিতা। এভারেস্ট একাডেমি এবং এ ফর অ্যাডভেঞ্চার যৌথভাবে বাংলাদেশে এ প্রতিযোগিতা প্রথমবারের মতো অনুষ্ঠিত হশে যাচ্ছে।

 

শুক্রবার শহরের ফিষ্ট রেস্টুরেন্টে মিদ দি প্রেস অনুষ্ঠানে এ কথা জানানো হয়।

 

মিদ দি প্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক মনিরুল ইসলাম মনু। এসময়  উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী ও এভারেস্ট একাডেমি পরিচালক মুসা ইব্রাহীম, নেপালের এভারেস্ট  বিজয়ী লাল বাহাদুর, মিনিস্টার ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মো:কিবরিয়া,  ফিফা রেফারী মোজাম্মেল হোসেন, এসএলসি ব্র্যান্ড এ্যম্বাসেডর নূষা মির্জা, বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ।

 

মিদ দি প্রেস অনুষ্ঠানে আয়োজক কমিটি জানায়, শনিবার সকাল ৮টায় বান্দরবানের রুমা সড়কের ওয়াই জংশনের রামরি পাড়া থেকে এ স্কাই ম্যারাথন প্রতিযোগিতা শুরু হবে। ২১ দশমিক ১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা শহরের রাজার মাঠে এসে ম্যারাথন শেষ হবে।  এ প্রতিযোগিতায় নেদারলেন্ড,আপগানিস্তান,মেয়ানমার,নেপালসহ বিশ্বের কয়েকটি দেশের রানাররা অংশ গ্রহন করবেন।

 

ম্যারাথন শেষে বিকেল ৪টায় বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট কেন্দ্রে পুরস্কার বিতরণী, পিঠা উৎসব, আতশ বাজি প্রজ্জ্বলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার। ম্যারাথন উদ্বোধন করবেন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফখরুল আহসান পিএসসি।

 

মিদ দি প্রেস অনুষ্ঠানে বলা হয়, এ ম্যারাথন প্রতিযোগিতায় ১ম পুরুস্কার নগদ ৩০ হাজার টাকা,২য় পুরুস্কার ২০ হাজার টাকা এবং ৩য় পুরুস্কার হচ্ছে নগদ ১৫ হাজার টাকা ধরা হয়েছে।  এছাড়া অংশ গ্রহনকারীদেরকে  পদক  প্রদান করা হবে। অংশগ্রহন কারীদের মধ্যে নারী রানারও থাকবেন। এতে সর্বমোট ১২০ জন রানার প্রতিযোগী অংশ গ্রহন করবেন।

 

এভারেস্ট একাডেমির পরিচালক ও এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম জানান, এরই মধ্যে বাংলাদেশের ৯টি স্থানে মিনি স্কাই ম্যারথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ম্যারাথন প্রতিযোগিতা ব্যাপক সাড়া পেয়েছি। শেষ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বান্দরবানে।

 

তিনি আরো বলেন, আমরা বান্দরবানের সৌন্দর্য্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য এ আয়োজন। প্রতিবছরই ধারাবাহিকভাবে বান্দরবানেই এ স্কাই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠান অব্যাহত রাখা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ