• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2016   Thursday

বৃহস্পতিবার থেকে রাঙামাটিতে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। জেলা পর্যায়ের সকল শ্রেণী-পেশার মানুষকে নানমুখী ই-সেবার (ইলেক্ট্রনিক সেবা) সাথে পরিচিতি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহে ই-সেবা উৎসাহিত করতে,জনগণের দৌরগোড়ায় সরকারি ই-সেবা স্বল্প খরচে তড়িৎগতিতে পৌঁছানো এবং সরকারি সেবা সম্পর্কে স্থানীয় জনগণকে স্বচ্ছ ধারণা প্রদানের লক্ষ্যে  এ মেলার আয়োজনের মূল উদ্দেশ্য। 

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো: সামসুল আরেফিন। অনুষ্ঠানে এটু আই প্রকল্পের উপ-সচিব আলতাব হোসেন শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: মোস্তফা জামান, ডা: এ কে দেওয়ানসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মেলায় রাঙ্গামাটি জেলা সদরের বিভিন্ন দপ্তরের ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের ৩০টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে ডিজিটাল প্রযুক্তি সেবার বিষয়ে জন সাধারণকে ধারণা দেয়া হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

 

তিনদিন ব্যাপী মেলায় ডিজিটাল কুইজ প্রতিযোগিতা, ইউডিসি উদ্যোক্তাদের ইউডিসি ব্লগ ও ডিজিটাল সেন্টারের ম্যানেজমেন্ট সিস্টেম সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান, শিক্ষার উন্নয়নে আইসিটি-এর ভূমিকা অনস্বীকার্য বিষয়ে বির্তক প্রতিযোগিতা, আউটসোর্সিং কার্যক্রমের উপর সেমিনারের আয়োজন করা হয়েছে। 

 

আগামী ২৩ জানুয়ারী  সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: আবুল কালাম আজাদ  উপস্থিত থাকার কথা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ