• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

সাবেক মন্ত্রী কল্পরঞ্জন চাকমা’র বোন লীলাময়ী চাকমার মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jan 2016   Tuesday

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বিশিষ্ট সমাজসেবিকা ও জেলা মহিলা উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি লীলাময়ী চাকমা (৭২) মঙ্গলবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

 

মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তান নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একমাত্র পুত্র মিষ্টি চাকমা, স্বস্ত্রীক ফ্রান্সের নাগরিক।প্রয়াত লীলাময়ী চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী কল্পরঞ্জন চাকমা’র ছোট বোন।

 

লীলাময়ী চাকমা’র মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, শরণার্থী পূর্নবাসন টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সা: সম্পাদক মো: জাহেদুল আলম, খাগড়াছড়ি পৌর মেয়র মো: রফিকুল আলম,দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মো: কাশেম, জেলা মহিলা সংস্থার সভাপতি ক্রইসাঞো মারমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, সা: সম্পাদক কানন আচার্য দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু এবং খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

 

প্রয়াতের জামাতা ও বিশিষ্ঠ তথ্যচিত্র নির্মাতা ঝন্টু চাকমা জানিয়েছেন, বুধবার দুপুর নাগাদ দীঘিনালাস্থ পারিবারিক শ্মশানে তাঁর দাহক্রিয়া সম্পন্ন হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ