• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বই মেলার উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2016   Monday

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে রোববার থেকে সপ্তাহব্যাপী একুশে বই মেলা শুরু হয়েছে।


জেলা প্রশাসনের উদ্যোগে কার্যালয় চত্বরে বই মেলার উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু।


জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ও রাঙামাটি সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ মফিজুর রহমান।


অনুষ্ঠানে কবিতা পাঠ ও স্থানীয় সাংস্কৃতিক দলের নৃত্য ও সংগীত পরিবেশিত হয়। বিভিন্ন বিষয় ভিত্তিক বই নিয়ে মেলায় মোট ২০টি স্টল অংশ গ্রহন করেছে।


প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দিতে নীরলসভাবে কাজ করেছেন বলে আজ এইভাষা আন্তর্জাতিক ভাষায় মর্যাদা পেয়েছে। তিনি আরও বলেন, বাংলা ভাষাকেও বিশ্বের দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।


তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ভাষাভাষির যেসব জনগোষ্ঠী রয়েছে বাংলা ভাষাকে প্রধান ভাষা করে তাদের নিজস্ব ভাষায় যেন শিশুরা শিক্ষা গ্রহণ করতে পারে সেজন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি পার্বত্য অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার ও ঐতিহ্য বিকাশের প্রত্যাশা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ