• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

দীঘিনালায় গরীব ও দুস্থ মহিলাদের মাঝে ভেড়া বিতরণ

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2016   Wednesday

খাগড়াছড়ির দীঘিনালায় গরীব ও দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে ভেড়া বিতরণ করা হয়েছে। সমাজ ভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশীয় ভেড়ার উন্নয়ন প্রকল্পের আওতায় প্রানী সম্পদ বিভাগ এসব ভেড়া বিতরণ করে।

 

গেল বুধবার উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির অাসনের নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী’র সভাপতিত্বে সভায়  আন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ড, শহীদ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মোঃ কাশেম, দীঘিনালা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ও উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ জহুর লাল চাকমা।

 

আলোচনা সভা শেষে সভার প্রধান অতিথি উপজেলার ২০ জন গরীব ও দুস্থ মহিলার হাতে তিনটি করে ৬০ টি ভেড়া তুলে দেন।

 

 প্রধান অতিথির বক্তবব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বর্তমান সরকার দারিদ্রমুক্ত স্বনির্ভর দেশ গঠনের লক্ষ্যে সর্বক্ষেত্রে নারী পুরুষের মাঝে সমতা সৃষ্টির মাধ্যমে নানামুখী কর্মসূচী বাস্তবায়ন করছে। সে দৃষ্টিকোন থেকে জননেত্রী শেখ হাসিনা গ্রামীণ জনপদে বসবাসরত গরীব ও দুস্থ মহিলাদের সাবলম্বি হিসাবে গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে বিনামূল্যে ভেড়া পালন কর্মসূচী হাতে নিয়েছেন।

 

তিনি এ ভেড়া পালন কর্মসূচী সরকারের দারিদ্রমুক্ত স্বনির্ভর দেশ গঠনের কর্মসূচীকে সফলতার দ্বারপ্রান্তে পৌছে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ