• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

আসামবস্তী ধর্মচক্র বৌদ্ধবিহারের দ্বিতল ভবনের উদ্বোধনকালে
একটি মহল এখন ধর্মীয় বিষয়েও বিভেদ শুরু করে দিয়েছে-দীপংকর তালুকদার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2016   Friday

রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, ও পার্বত্য এলাকায় একটি মহল এখন ধর্মীয় বিষয় নিয়েও বিভেদ তৈরী করা শুরু করে দিয়েছে। তাদের কারনে আজ সাধারন মানুষ ধর্মীয় কাজ করতে গিয়ে ও বাধার সম্মূখিন হচ্ছে, যা কারো কাম্য নয়। বৌদ্ধধর্ম হচ্ছে শান্তির ধর্ম, যখন দেখি বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের মানুষ নিজ ধর্মীয় কার্যক্রম পরিচালনায় তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করতে নোংরামি শুরু করে তখন অত্যন্ত ব্যতিথ হই।


শুক্রবার রাঙামাটির আসামবস্তী ধর্মচক্র বৌদ্ধবিহারের নতুন দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের ধর্মীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এসব কথা বলেন।

 

ধর্মচক্র বৌদ্ধবিহার পরিচালনা কমিটির সদস্য সুয়েক্যউ মারমার সঞ্চালনায় ও বিহার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিন্টু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসনে চৌধূরী, জেলা পরিষদের সদস্য অমিত চাকমা রাজু, ধর্মচক্র বৌদ্ধবিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নুইলাপ্রু মারমা প্রমুখ।
এর আগে ধর্মচক্র বৌদ্ধবিহারে বৌদ্ধধর্মীয় রীতি অনুযায়ী ধর্মীয় কার্যক্রম পরিচালনা করা হয়। ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে বিহারে বিভিন্ন দুরদুরান্ত থেকে শত শত পূর্ণার্থী এসে ধর্মীয়সভায় অংশ নেয়।

 

দীপংকর তালুকদার তার বক্তব্যে আরো বলেন, বিলাইছড়ির বৌদ্ধধর্মীয় গুরু ড. এফ দীপংকর মহাস্থবিরকে নিয়ে একটি মহলের যে নোংরামি তা সাধারন মানুষকে অত্যন্ত ব্যতিথ করেছে। সাধারন মানুষের অত্যন্ত প্রিয় এই বৌদ্ধধর্মীয় গুরুকে সেখান থেকে চলে যেতে বলা হয়েছে এবং এই মহল বিশেষের নোংরামির কারনে গত ১৭ মার্চ বৌদ্ধধর্মীয় গুরু ড. এফ দীপংকর মহাস্থবির সেখান থেকে অন্য স্থানে চলে গেছেন। বিলাইছড়ি থেকে এই পরম পূজ্য ভান্তের চলে যাওয়াটা সাধারন মানুষ মেনে নিতে পারছেনা।

 

তিনি বলেন, এখন ধর্মীয় কাজেও মহলটি বিভেদ সৃষ্টি করছে, এই বিভেদ তৈরী কারো জন্য মঙ্গল নয় উল্লেখ করে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, সকল ধর্মেই শান্তির কথা বলা আছে, কিন্তু অনেকেই তা মানছেন না। একটি মহলের নেতৃত্বে প্রতিনিয়ত পার্বত্য এলাকায় অশান্তির কাজ চালানো হচ্ছে। বৌদ্ধের শান্তির বাণীকে যারা অসম্মান করছে তাদের বিষয়ে সজাগ থাকার জন্য তিনি সকলকে আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ